বিজেপি-র সাথে সরকার গড়বে নাকি এনডিএ জোট ছেড়ে সরকার গঠনে উদ্যোগী হবে উদ্ভব ঠাকরে এ বিষয়ে ধোঁয়াশা বাড়ছে আরব সাগরের উপকূলে। বিজেপি-কে ছাড়াই শিবসেনা সরকার গড়ার ক্ষমতা রাখে, এমন বিবৃতিও ঘুরেফিরে বেড়াচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। এরই মাঝে জল্পনা বাড়িয়েছে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ও শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বৈঠক।
আরব সাগরের তীরে কান পাতলেই শোনা যাচ্ছে অন্য অঙ্কের কথা। মহারাষ্ট্রে বিজেপি-কে ছাড়াই সরকার গড়তে দীর্ঘদিনের বৈরিতা ভুলে হাত মেলাতে পারে শরদ পাওয়ার ও উদ্ভব ঠাকরে। সেক্ষেত্রে তাদের মোট বিধায়ক সংখ্যা হবে ১১০ জন। শিবসেনার ৫৬ ও এনসিপি-র ৫৪ জন বিধায়কের সাথে যদি কংগ্রেসের ৪৬ জন বিধায়ক সমর্থন করেন তাহলে বিজেপি-কে ছাড়াই গঠিত হবে মহারাষ্ট্র বিধানসভা। সূত্রের খবর, কংগ্রেসও বাইরে থেকে সমর্থন করতে রাজি আছে শিবসেনা-এনসিপি জোটকে। তবে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নয় কোনপক্ষই। অন্যদিকে বিজেপির দাবি, সরকার গড়বে তারাই। বহু শিবসেনা বিধায়ক গোপনে বিজেপির সাথে যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন মহারাষ্ট্র বিজেপি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…