রাজ্য

নির্বাচনের আগে বিজেপির ধামাকা “এক মুঠো চাল” কর্মসূচি, সূচনায় আসছেন জেপি নাড্ডা

একুশের নির্বাচনের আগে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব ক্রমশ বঙ্গ রাজনীতিতে উত্তাপ বাড়াচ্ছে। সব রাজনৈতিক দল ভোটের আগে বিভিন্ন প্রকল্পের শুরু করছে। এবারএকসাথে ডাবল ধামাকা দিতে বাংলা গেরুয়া শিবির নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছে। প্রকল্পের নাম “এক মুঠো চাল”। এই প্রকল্পের মাধ্যমে একদিকে বিজেপি যেমন কৃষকের সামনে নিজেদের ভাবমূর্তি স্পষ্ট করতে চায় ঠিক অন্যদিকে রাজ্যের শাসকদলকে কৃষক বিরোধী হিসাবে দেখাতে চায়। বিজেপির এই নয়া “এক মুঠো চাল” কর্মসূচি সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আগামী ৯ জানুয়ারি পূর্ব বর্ধমানে এসে বিজেপির কর্মসূচি শুভারাম্ভ করবেন।

কি আছে এই বিজেপির “এক মুঠো চাল” কর্মসূচিতে? আসলে পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের প্রায় ৪৮ হাজার বুথ এলাকায় কৃষক পরিবার থাকে। এই কর্মসূচির মাধ্যমে বিজেপি নেতা কর্মীরা ২৪ জানুয়ারির মধ্যে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে অল্প পরিমাণে চাল এবং সবজি সংগ্রহ করে আনবে। তারপর গোটা রাজ্যজুড়ে খোলা হবে কমিউনিটি কিচেন। সেখানে সেই সংগৃহীত চাল এবং সবজি দিয়ে খাবার রান্না করা হবে ২৫-৩০ জানুয়ারি পর্যন্ত। সেই খাবার মূলত কৃষক পরিবার ও এলাকার গরিব মানুষকে দেওয়া হবে। এই প্রকল্পের সূচনা করবেন জেপি নাড্ডা বর্ধমান জেলার কাটোয়ার জগদানন্দপুর গ্রাম থেকে। প্রতীক হিসাবে তিনি ৫ জন কৃষক পরিবার থেকে চাল সংগ্রহ করবেন।

নির্বাচনের আগে বিজেপির এমন এক প্রকল্পের মূল উদ্দেশ্য হলো জনসংযোগ বাড়ানো। সেই সাথে দেশজুড়ে কৃষি আইনের বিতর্কে বিজেপিদের প্রতি যথেষ্ট ক্ষেপে আছে বাংলার কৃষকরাও। তাই বিজেপি এই মুহূর্তে কৃষকদের সামনে তাদের ভাবমূর্তি স্পষ্ট করতে চাই। তারা কৃষককে অন্নদাতা জায়গায় রেখে গরিব মানুষদের সাহায্য করে একসাথে দুটি কাজ করার চেষ্টা করছে। এছাড়াও এই প্রকল্প চলাকালীন কৃষকদের গেরুয়া শিবির বোঝাবে যে রাজ্য সরকারের আপত্তি থাকা সত্বেও রাজ্যে কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক নিধি প্রকল্প থেকে বছরে ৬০০০ টাকা করে পাচ্ছে। এরপর আগামী একুশে নির্বাচনে বিজেপির “এক মুঠো চাল” প্রকল্প কতটা সাফল্যজনক তা বোঝা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026