রাজ্য

‘প্রার্থীদের মানছি না’, বাংলা জুড়ে বিক্ষোভে বিক্ষোভ অব্যাহত বিজেপি কর্মীদের

প্রথমে চারটি দফায় প্রার্থী ঘোষণা করেছিল ভারতীয় জনতা পার্টি। তারপর আরো চারটি দফায় প্রার্থী ঘোষণা করে এবারে সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা শেষ করল বিজেপি। বৃহস্পতিবার রাজ্যের ১৪৮ টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ ফেটে পড়েছেন বিজেপি কর্মীরা। জায়গায় জায়গায় নেতা মন্ত্রীদের বিরুদ্ধে গলা তুলছেন কর্মীরা। বিভিন্ন জায়গায় প্রার্থী বদল নিয়ে ক্ষোভ ছিল এর আগেই। আর এবারে আরো বেশি করে সেই ক্ষোভ সবার সামনে চলে আসছে।

বৃহস্পতিবার বিকেল থেকে কখনো দুর্গাপুর আবার কখনো দমদম আবার কখনো উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়েছে। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য কে রাজারহাট গোপালপুর এ প্রার্থী করা নিয়ে রাস্তায় নেমেছেন বিজেপি কর্মীরা। প্রথমে দমদম, তারপর বাগুইআটিতে বিক্ষোভ দেখানো হয়। বাগুইআটিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায় বলে খবর। শমীক ভট্টাচার্য কে রাজারহাট গোপালপুরের মানুষ মেনে নিতে পারছেন না। অন্যদিকে একই অবস্থা দমদম কেন্দ্রের প্রার্থী বিমল শংকর নন্দকে নিয়ে।

দলীয় অফিসের আসবাবপত্র ভেঙে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীরা। জায়গায় জায়গায় একই রকম অবস্থা। প্রতিটি জায়গাতেই দলীয় কোন্দলের বিষয়টি একেবারে সবার সমুখে চলে আসছে। কোচবিহারে ও প্রায় একই অবস্থা বলা যেতে পারে। বুনিয়াদপুরে দলীয় অফিসে তাণ্ডব চালানো হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে সেখানকার আসবাবপত্র।

মালদা জেলার বেশিরভাগ আসনের দিকে নজর ছিল বিজেপির। কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুর এ মতিউর রহমানকে বিজেপি প্রার্থী করা হয়েছে। আর তারপরেই বিক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার বিজেপি কর্মীরা। তাদের দাবি মতিউর রহমানকে সরাতে হবে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা বিজেপি অফিসে ভাঙচুর চালিয়েছে। এমনকি দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রানাঘাট কেন্দ্রেও একই অবস্থা। সেখানকার বিজেপি কর্মীদের একটা বড় অংশ পথে নেমেছেন।

প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে অনেকেই কিন্তু দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তপন সিকদার এর ভাইপো সৌরভ সিকদার দলের সমস্ত পদ ছেড়ে দিয়েছেন। এর আগে বিজেপির হেস্টিংস পার্টি অফিসে বিক্ষোভ দেখেছিল বিজেপি কর্মীরা। সেখানে বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন মুকুল রায়, সব্যসাচী দত্ত। দিলীপ ঘোষ বলেছিলেন, খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে। কিন্তু এখনো পর্যন্ত এই সমস্যা মিটে যাওয়ার কোনো রকম লক্ষণ দেখছেন না বিজেপি নেতারা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026