পলিটিক্স

পুনর্গণনার দাবি নিয়ে হাইকোর্টে যাচ্ছে বিজেপি : দিলীপ ঘোষ

নন্দীগ্রামে পুনর্গণনার দাবি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবি নিয়ে তিনি হাইকোর্ট অবধি ছুটে গিয়েছেন, দায়ের করেছেন মামলা। তাহলে বিজেপি পিছিয়ে থাকে কেন? পাল্টা একই দাবিতে এবারে আদালতে যাওয়ার কথা জানিয়ে দিল বিজেপি রাজ্য নেতৃত্ব। ভারতীয় জনতা পার্টির সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন অল্প ব্যবধানে বহু আসনে পরাজিত হয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই এই সমস্ত আসনে আবারো পুনর্গণনার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে বিজেপি।

বিজেপির আইনজীবীরা ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। দীলিপবাবু বলেছেন, অল্প ব্যবধানে হেরেছে এমন আসনগুলিতে পুনর্গণনার দাবিতে আমরা আদালতে আবেদন জানাতে চলেছি। ইলেকশন পিটিশন দায়ের করব। এখনো আমাদের হাতে সময় রয়েছে। আমাদের আইনজীবীরা যাবতীয় দিক খতিয়ে দেখছেন এবং খুব তাড়াতাড়ি আমরা আইনের দ্বারস্থ হতে চলেছি পুনর্বহালের দাবি নিয়ে।

বিজেপি সূত্রের খবর, এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এমন ৫০টি আসন রয়েছে যেখানে বিজেপি অত্যন্ত অল্প ব্যবধানে পরাজিত হয়েছে। বিজেপি দাবি করেছে সেই সমস্ত আসনে ভোট গণনা কেন্দ্রে তৃণমূলের এজেন্ট ঢুকে বিজেপি এজেন্টদের বের করে দিয়েছিল। পাল্টা দাবি রেখেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, ‘ বিজেপি নেতারা ২০০ এর বেশি আসনে জিতবে বলেছিল। পুনর্গণনা হলে আবার ব্যবধান আরো না বেড়ে যায়।

ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পর রাজনৈতিক মহল মনে করছে যদি বিজেপি কম ব্যবধানে জেতা আসনগুলিতে পুনর্গণনার দাবি জানায় তাহলে হয়তো তৃণমূলও তাদের কম ব্যবধানে জেতা আসনের পুনর্গণনার দাবি জানাতে চলেছে। বিধানসভা নির্বাচনের পরে বারংবার বিজেপি নেতারা দাবি করেছেন বিরোধী দলের প্রতি অরাজনৈতিক এবং অত্যন্ত ক্রুর মনোভাব পোষণ করেছে শাসক দল। এমনকি রাজ্যপাল জগদীপ ধনকর পর্যন্ত বর্তমানে ভারতীয় জনতা পার্টির পাশে রয়েছেন এই ভোট-পরবর্তী হিংসা ইস্যু নিয়ে। তারই মধ্যে দিলীপ ঘোষ জানালেন তারা পুনর্গণনার দাবি জানাতে চলেছেন বেশকিছু আসনের জন্য। তার ঠিক অব্যবহিত পরেই তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পরিবহনমন্ত্রীর গলায় শোনা গেল বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ যা দেখে নতুন সমীকরণ তৈরি করছেন রাজনৈতিক মহলের অভিজ্ঞরা।

John Fabian

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026