রাজ্য

শনিবারই বাকি ২৩৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি, চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে

একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রথম দফা নির্বাচন। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের ২৯৪ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছে। তবে বিরোধী পক্ষ গেরুয়া শিবির প্রাথমিকভাবে প্রথম দুই দফা বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। তাতে মোট ৬০ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি।

তবে এবার দলীয় সূত্রে জানা যাচ্ছে যে আগামী শনিবার বিজেপি তাদের বাকি ২৩৪ প্রার্থীর তালিকা হয়তো ঘোষণা করে দিতে পারে। এবার বিজেপি শিবিরের কারা টিকিট পাবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বঙ্গবাসী। কারণ তৃণমূলের এক ঝাঁক নেতাকর্মী এখন বিজেপির সৈনিক। এরপর প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে জল্পনা চলছে যে পুরনো গেরুয়া শিবির কর্মী টিকিট পাবেন না টিকিট পাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা নেতা। আসলে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে কেন তৃণমূলের মত গেরুয়া শিবির তাদের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেনি? এতে বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে হয়তো গেরুয়া শিবির তাদের আদি নব্য দ্বন্দ্ব ঠেকানোর জন্য একেবারে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করার ঝুঁকি নেয়নি।

অন্যদিকে প্রথম দফা ভোটের আগেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাও আবার একদিনের জন্য নয়। এবারে প্রধানমন্ত্রীর বাংলা সফরের কর্মসূচিতে আছে গোটা তিন দিন। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির হয়ে প্রচার করার জন্য একুশে বিধানসভা নির্বাচনের আগে ১৮ মার্চ পুরুলিয়ায়, ২০ মার্চ কাঁথি ও ২১ মার্চ বাঁকুড়ায় জনসভা করবেন। ভোট পূর্ববর্তী মুহূর্তে প্রধানমন্ত্রীর জনসভা যে শাসকদলকে আক্রমণের আঙ্গিনা হয়ে উঠবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Anirban Kundu

Recent Posts

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026

মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম? মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…

May 22, 2026

Jio-র সস্তার OTT রিচার্জ প্ল্যান, ১৩টি OTT সাবস্ক্রিপশনে বিশেষ অফার

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…

May 22, 2026