রাজ্য

ব্রেকিং! ১৩০ আসনের সম্ভাব্য প্রার্থী হবে কে, নাম প্রস্তাব বাংলা বিজেপির

ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে না হতেই বাংলায় ১৩০ টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম প্রস্তাব করল বাংলার গেরুয়া শিবির। বাংলার গেরুয়া শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ১৩০ টি আসনের জন্য সম্ভাব্য প্রার্থী কে কে হতে পারেন, সেই বিষয়ে একটি প্রস্তুত তালিকা পাঠানো হয়েছে। এমনটাই এইদিন জানা গিয়েছে পদ্ম শিবিরের সূত্র হতে।

বাংলার গেরুয়া শিবিরের সূত্র হতে খবর, কোনও আসনের জন্যই একজন প্রার্থীর নাম পাঠানো হয়নি। সেখান থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে কাকে বেঁছে নেওয়া হবে তা ঠিক করবেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য, গেরুয়া শিবিরের প্রার্থী নির্ধারন প্রক্রিয়া চলবে এইভাবেই। বাংলার গেরুয়া শিবিরের শীর্ষ পদাধিকারী এবং বিভিন্ন সাংগঠনিক জোনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীর নাম চাওয়া হয়েছিল। সেইমতো বিভিন্ন আসনের পরিপ্রেক্ষিতে নাম পাঠিয়েছে স্থানীয় নেতৃত্ব। তার ভিত্তিতেই খসড়া তালিকা বানিয়ে দিল্লিতে পাঠানো হয়েছে বলে রাজ্য গেরুয়া শিবিরের সূত্রে খবর। দেখা গিয়েছে, কোনও আসনের জন্যই একজনের পাঠানো হয়নি। প্রায় সব আসনেই সম্ভাব্য দুই বা তার বেশি নাম প্রস্তাব করা হয়েছে। এবার সেই নাম তালিকা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি রাজ্য নেতৃত্ব, দরকারে জেলা বা স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবে। তারপরই কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ক্রমে চূড়ান্ত প্রার্থী নামে শিলমোহর দেওয়া হবে।

এর সাথে বাংলার গেরুয়া শিবিরের সূত্র হতে আরও জানা গিয়েছে যে, এক সাথে ২৯৮ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এক সাথে। দফাভিত্তিক অর্থাৎ যে ভাবে দফা ধরে ভোট এগিয়ে যাবে, সেই ভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে রাজ্যের গেরুয়া শিবির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026