রাজ্য

একুশের ভোটের “স্ট্র্যাটিজি” তৈরিতে তোড়জোড় গেরুয়া শিবিরে, আগামীকালই বৈঠক হবে কলকাতায়

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। বিহার নির্বাচনে জয়লাভের পর আবার নয়া উদ্যোমে বাংলার গেরুয়া শিবির বাংলা জয়ের উদ্দেশ্যে কাজে ঝাঁপিয়ে পড়েছে। সম্প্রতি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলায় বিজেপি শাসন প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে। এরইমধ্যে কাল অর্থাৎ মঙ্গলবার কলকাতায় আসন্ন নির্বাচনের জন্য ব্লুপ্রিন্ট বানাতে বৈঠক হবে বলে জানা গিয়েছে।

এর আগে ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফল বিজেপির কাছে সত্যিই আনন্দের ছিল। কিন্তু রাজ্য নেতৃত্বরা লোকসভা নির্বাচনকে তাদের সেমিফাইনাল মনে করত। এবারের ২০২১ বাংলা বিধানসভা নির্বাচন তাদের কাছে মেগা ফাইনাল। তারা তাদের সমস্ত শক্তি ও স্ট্র্যাটিজি নিয়ে বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে। কালকের বৈঠকে নির্বাচনী প্রস্তুতির দিকনির্দেশ করতে উপস্থিত থাকবেন বি এল সন্তোষ এবং অমিত মালব্য। এছাড়াও থাকছেন বিভিন্ন রাজ্য নেতৃত্ব।

এতদিন ধরে নির্বাচনী প্রস্তুতির সমস্ত বৈঠক দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্ব দের সাথে হত। এবার দিল্লির বদলে বৈঠক হবে কলকাতায়। বৈঠকে অরবিন্দ মেনন, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় ও শিবপ্রকাশের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। কালকের বৈঠকে মূলত নির্বাচনের জন্য এবার কি করে বাংলার গেরুয়া শিবির পদক্ষেপ নেবে তা নিয়ে আলোচনা হবে। আসন্ন ভোটের কোন কোন বুথে কমিটি হয়নি, তা নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও রাজ্য বিজেপি মিডিয়া ও আইটি সেলের রদবদল হবে বলেই মনে করা হচ্ছে। এবার বাংলায় বিজেপি শাসন আনতে দিলীপ ঘোষ, মুকুল রায় ও অমিতাভের মত ব্যক্তিকে একজোট হয়ে কাজ করার উপদেশ দেওয়া হবে এই বৈঠকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026