নিউজ

গেরুয়া দল ৫০টির বেশি আসনে জিতে দিল্লিতে সরকার গঠন করবে : মনোজ তিওয়ারি

রাজধানী দিল্লিতে আজ সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে গিয়েছে, যার ফলাফল প্রকাশ হবে ১১ তারিখ। বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি জানিয়েছেন ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তাঁর সিক্সথ সেন্স বলছে এবার বিজেপির জয় নিশ্চিত। তবে মুখ্যমন্ত্রীর পদ কে লাভ করবে বলে তার অনুমান সে ব্যাপারে কিছু জানায়নি, তবে খুব ভাল কেউ হবেন, বলেন ভোজপুরি ফিল্মসটার-সিংগার এবং বিজেপি নেতা মনোজ তিওয়ারি।

চারিদিক থেকে পাওয়া আভাস অনুযায়ী এবং তার সিক্সথ সেন্স বলছে দিল্লিতে সরকার গঠন করবে বিজেপি। দিল্লির এক নির্বাচনী কেন্দ্রে সংবাদ সংস্থাকে এমনটা জানিয়েছেন মনোজ তিওয়ারি এবং তিনি মনে করছেন ২০২০ সালের বিধানসভাতেও বিজেপি জয়লাভ করবে। তিনি এই প্রসঙ্গে বলেছেন গেরুয়া দল ৫০টির বেশি আসনে জিতে দিল্লিতে সরকার গঠন করবে। মনোজ তিওয়ারি নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলছেন না,তবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম না জানানো তাঁর দলেরই কৌশল।

আরও পড়ুন : আবারও দিল্লির ক্ষমতায় ফিরবে আপ সরকার, আশাবাদী কেজরিওয়াল

ভোটের সকালে তিনি বলেন তার মা ১ ফেব্রুয়ারি বারাণসী থেকে এসেছেন। মঙ্গল কামনায় তিনি উপোস করেছেন। আজকের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তিনি খাবারও খাবেন না। বিজেপিতে যোগদান করার পর এই প্রথম নির্বাচনে আছেন তিনি,আর তার মনে হয় মায়ের আশীর্বাদ এবং মানুষের আশীর্বাদ থাকায় নির্বাচনে সাফল্য পাবে বিজেপি। শুক্রবার দলের জয়ের প্রার্থনা করতে তিনি মন্দিরে যান। ফেব্রুয়ারির ১১ তারিখ দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই জানা যাবে নির্বাচনে কার জয় লাভ হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026