একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। আর কিছুদিনের মধ্যেই আছে প্রথম দফা নির্বাচন। কিন্তু তার আগে বিজেপি এখন তাদের প্রার্থী তালিকা ধাপে ধাপে প্রকাশ করছে। গত রবিবার বিজেপি তাদের দ্বিতীয় ও তৃতীয় দফার ৬৩ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন। কিন্তু তখন শোভন বৈশাখী জুটি তাদের পছন্দের সিট না পাওয়ায় তারা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে দলকে চিঠি পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে দল সেই চিঠি এখনো গ্রহণ করেনি অর্থাৎ দল শোভন বৈশাখী জুটিকে দলের কাজ থেকে অব্যাহতি দেয়নি। এবারের নির্বাচনে তারাও তাদের পছন্দের সিট পেতে পারে।
আসলে দলীয় সূত্রে জানা গেছে যে শোভন চ্যাটার্জির সাথে দৈনন্দিন যোগাযোগ রেখেছিল বিজেপি। তাকে এবারের বিজেপি প্রার্থী তালিকায় হইতো বেহালা পূর্বের প্রার্থী করা হতে পারে। অন্যদিকে পায়েল সরকারকে স্থানান্তর করে বেহালা পশ্চিমের প্রার্থী করা হবে। এছাড়া বৈশাখীও তার নিজের পছন্দের কেন্দ্র পাবে। আসলে বিজেপি কোনোভবেই শোভন চট্টোপাধ্যায়কে হাতছাড়া করতে চায় না। তাই আজকের প্রার্থী তালিকা প্রকাশ করার আগে গতকাল রাতভর বৈঠক করেছে কেন্দ্রীয় গেরুয়া নির্বাচন কমিটি।
অন্যদিকে শোভন বৈশাখী জুটি ছাড়াও একাধিক সাংসদ ও শীর্ষ বিজেপি নেতাদের প্রার্থী করতে চায় বিজেপি। হয়তো এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাহুল সিনহা, মুকুল রায়, কল্যান চৌবে, সায়ন্তন বসুর মত প্রথম সারির বিজেপি নেতারা। জানা গিয়েছে, হয়তো হাবড়ায় প্রার্থী করা হবে রাহুল সিনহাকে। অন্যদিকে কৃষ্ণনগরের প্রার্থী হবেন মুকুল রায় এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার প্রার্থী হবেন। অশোক লাহিড়ীকে বালুরঘাট থেকে দাঁড় করানো হতে পারে। তবে মতুয়া সম্প্রদায় অধিপতি শান্তনু ঠাকুরকে হয়তো নির্বাচনে প্রার্থী করা হবে না।
এছাড়াও জানা গিয়েছে, বিজেপির প্রথম সারির নেতা সায়ন্তন বসু এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে লড়বেন। দমদম থেকে তিনি নির্বাচন লড়তে পারেন। এছাড়া বিধাননগরে দাঁড়াতে পারেনি সব্যসাচী দত্ত এবং কামারপুকুর থেকে রাজু বন্দ্যোপাধ্যায়। রাজারহাট গোপালপুর থেকে বিজেপি প্রার্থী হতে পারেন শমীক ভট্টাচার্য কল্যান চৌবে কৃষ্ণনগর দক্ষিণের গেরুয়া প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…