রাজ্য

‘প্রথম দুই দফা নির্বাচনে ৫০ এর বেশি আসন জিতবে বিজেপি’, উত্তরবঙ্গ থেকে মন্তব্য আত্মবিশ্বাসী শাহের

একুশে বাংলা বিধানসভা নির্বাচন জোরকদমে চলছে। ইতিমধ্যেই দুই দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম দফা নির্বাচনে রাজ্যের ৫ টি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল এবং দ্বিতীয় দফা নির্বাচনে ৪ টি রাজ্যের ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। দুই দফা নির্বাচন হওয়ার পর বাংলার ২৯৪ বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬০ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল নির্বাচনের পর আজ অর্থাৎ শুক্রবার কোচবিহারের শীতলকুচিতে জনসভায় উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জনসভায় উপস্থিত থাকে বেশ দৃঢ় আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি বলেছেন, “চিন্তা করবেন না। ২ মে দিদি যাচ্ছে। উত্তরবঙ্গে আচ্ছে দিন আসবে। প্রথম দুই দফা নির্বাচনে বিজেপি ৫০ টির বেশি আসন পাবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন উত্তরবঙ্গে উপস্থিত থেকে গতকালের নন্দীগ্রাম নির্বাচন প্রসঙ্গে বলেছেন, “নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে কোন সন্দেহ নেই।” সেই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গলায় সুর তুলে তিনি বলেছেন, “মমতা তৃণমূল মানেই তানাশাহি, তোলাবাজি ও তুষ্টিকরনের রাজনীতি। কিন্তু বিজেপি মানে হলো বিকাশ ও বিশ্বাস। তৃণমূল বিজেপির মধ্যে ফারাক বিস্তর। দিদি উত্তরবঙ্গে শুধুমাত্র অন্যায় করেছে। আপনাদের জন্য কোনো উন্নয়ন হয়নি।”

এছাড়া প্রচারে ঝড় তুলতে তিনি আজ বলেছেন, “উত্তরবঙ্গ যারা রক্ষা করে চলেছে তাদের নারায়ণী সেনার স্মরণে একটি ব্যাটেলিয়ান বানাবো। তাতে থাকবে রাজবংশী সমাজের মানুষজন। এমন ব্যবস্থা করবো যাতে উত্তরবঙ্গের মানুষ নারায়ণী সেনাকে আগামী ১০০ বছরে না ভুলে যায়।” এছাড়াও বিজেপির উন্নয়নের খতিয়ান দিয়ে তিনি বলেছেন, “বিজেপি জিতলে উত্তরবঙ্গে একটি চা পার্ক তৈরি হবে। উত্তরবঙ্গে এইমস ধাঁচে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হবে। অনুপ্রবেশ বন্ধ হবে। উত্তরবঙ্গ বিকাশ বোর্ড তৈরি হবে। এছাড়াও শীতলকুচিতে রাস্তা তৈরি হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026