স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলা এসে বলে গেছেন, “এইবার দুশো পার”, পাল্টা উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, এইবার ২২১ আসনে জিতবে বাংলার শাসক শিবির। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কুলপির সমাবেশ থেকে বলেছিলেন ২৫০ আসনে জিতবেন তারা। আসনের দাবি, পাল্টা আসনের দাবি যখন চলছে এমন সময় বিজেপির নেতা তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করলেন, এইবার বিজেপি সরকার আসছেই।
এইদিন নন্দীগ্রামের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ছোট বক্তৃতায় বলেন,”এই উত্তর বাংলা থেকে ঘুরে এলাম। আমি মাটর গন্ধ পাই। বাংলায় বিজেপি সরকার আসছেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন।” লবন সত্যাগ্রহ আন্দোলনে অবিভক্ত মেদিনীপুরের এই ঐতিহাসিক জনপদ। ব্রিটিশদের হুমকির বিরুদ্ধে এখানকার জনতা গর্জে উঠে বলেছিল, পিছাবনি। এর মানে পিছিয়ে আসব না। সেই থেকে এই স্থানের নাম ‘পিছাবনি’। সেই কথাও মনে করিয়ে দিয়েছেন জননেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর রোড শো তে তরূণ সমাজের জমায়েত ছিল দেখার মতো। বিজেপি নেতা এইদিন বিজেপি কর্মীদের আশা দিয়ে বলেন,”যারা চাল চুরি করেছে, ১০০ দিনের টাকা চুরি করেছে, ১৫ ই তাদের গেরুয়া শিবিরে নেওয়া হবে না। ” এদিন তিনি আরো জানান যে বিজেপি বহু দলীয় রাজনীতিতে বিশ্বাস করে। অর্থাৎ তারা চান আরও দল নিজেদের মতো স্বাধীনভাবে রাজনীতি করুক। কিন্তু যারা মনে করেন যে আর কোনও দলকে রাজনীতি করতে দেওয়া হবে না তাদের জন্য নিউটনের তৃতীয় সূত্র রয়েছে বলেও জানিয়েছেন জননেতা। তারা ভুলে গিয়েছেন, প্রতিটি ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…