নিউজ

বঙ্গ জয়ে নয়া কৌশল বিজেপির, চাপে থাকবে শাসক দল

এ বছরেরই শেষ দিকে বিহারে নির্বাচন, পশ্চিমবঙ্গের নির্বাচনও রয়েছে সামনের বছরের প্রথমেই। তাই এই দুই রাজ্যে পদ্মফুল ফোটাতে তৎপর গেরুয়া শিবির এখন থেকেই কৌশল স্থির করতে উদ্যোগী হয়েছে। গত কয়েক মাসে বেশ কয়েকটি রাজ্যে ক্ষমতা হাতছাড়া হওয়ার পর রাজ্যসভায় কোনঠাসা হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে শাসক শিবিরে। ফলে বিহার ও পশ্চিমবঙ্গে ভোট শতাংশ ৫০-এর উপরে ক্ষমতা দখলই এই মুহূর্তে একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে বিজেপি নেতৃত্বের।

সদ্য পেরিয়ে যাওয়া দিল্লির বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কাউকে তুলে ধরতে না পারার কারণেই যে দলের ভরাডুবি ঘটেছে তা বুঝতে পেরেছে শীর্ষ নেতৃত্ব। ২০১৪ সাল থেকে ‘মোদী হাওয়া’র উপর ভর করে একের পর এক নির্বাচনে জয়লাভ করলেও বর্তমানে সেই কৌশল যে আর কাজ করছে না তা পরিষ্কার হয়ে গিয়েছে বেশ কয়েকটি নির্বাচনে। তাই এবার রাজ্যস্তরের স্থানীয় গ্রহণযোগ্য মুখের উপর ভরসা রাখতে চাইছে বিজেপি। সেই মতো যোগ্য নেতৃত্ব খুঁজতে শুরু করেছে দল।

আরও পড়ুন : এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে পুরভোট

৫০ শতাংশের উপর ভোট পেয়ে যাতে রাজ্যের দখল নেওয়া যায়, তার জন্য স্থানীয় জনপ্রিয় কোন নেতাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তুলে ধরে নির্বাচনে লড়তে চাইছে বিজেপি। আর সেই কাজের সলতে পাকানো শুরু করতে চলছে এখন থেকেই। বিজেপির শীর্ষ নেতৃত্ব মনে দেশের আইনসভার রাশ নিজেদের দখলে রাখতে হলে রাজ্যে রাজ্যে ক্ষমতায় থাকতে হবে দলকে। সেদিক থেকে স্থানীয় গ্রহণযোগ্য মুখ না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোড়খাওয়া নেত্রীকে হারানো বা নীতীশ কুমারের মতো রাজনীতি-দক্ষ জোটসঙ্গীর সঙ্গে আসন রফায় সুবিধা করা সম্ভব নয়। তাই বর্তমানে এই দুই গ্রহণযোগ্য জনপ্রিয় মুখের সন্ধানে রয়েছে বিজেপি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026