নিউজ

মণীশ শুক্লার মৃত্যু নিয়ে এবার নবান্ন অভিযানে যেতে চলেছে বিজেপির চারটে মিছিল

মণীশ শুক্লার মৃত্যু নিয়ে ইতিমধ্যেই গতকাল রাত থেকে তোলপাড় পর্ব চলছে। এমনকি আগামি ৮ অক্টোবর, বৃহস্পতিবার নবান্ন অভিযানে যাওয়ার পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। গেরিলা কায়দায় নবান্নে যাওয়ার পরিকল্পনা ছাড়াও থাকবে ৪টি বড় মিছিল ও ছোট ছোট বেশ কয়েকটি মিছিল।

রাজ্য অফিস থেকে মিছিলের নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, রবিবার রাত আটটা নাগাদ টিটাগড়ের বিজেপি পার্টি অফিসে গুলিবিদ্ধ হয়েছিলেন ব্যারাকপুরের ডাকসাইটে বিজেপি নেতা মণীশ শুক্লা।এরপরেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাত সওয়া দশটা নাগাদ বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় পরিস্থিতি এতোটাই উত্তপ্ত হয়ে যায় যে বিটি রোড জুড়ে অবরোধ শুরু হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স। ইতিমধ্যেই সিআইডি আধিকারিকরা আজ দুপুরেই ঘটনাস্থলে যান, পুরো এলাকা খতিয়ে দেখেন।

গতকাল সন্ধ্যের পর থেকেই শুক্লার দেহ ঘিরে শুরু হয় তুমুল উত্তেজনা, পুলিসের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। রাস্তায় মানুষের ভিড় জমে যায়। জানা গিয়েছে আগামি ৮ তারিখ হেস্টিংসে ব্রিজের নীচ থেকে আর একটি মিছিলে যাবে নবান্নে যেখানে থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল, রাকেশ সিং ও শঙ্কুদেব পণ্ডা। সাঁতরাগাছি থেকে মিছিলের নেতৃত্বে থাকবেন সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও হাওড়া ময়দানে থাকবেন রাজ্যের যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ও যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য।  সব মিলিয়ে ওই দিন আব্র একটা ধুন্ধুমার ঘটনা ঘটার আশঙ্কায় আছেন কলকাতাবাসী।

Anirban Kundu

Recent Posts

Airtel দিল বড় ঝটকা! ৮৪ দিনের জনপ্রিয় প্ল্যান ৪০ টাকা বাড়ল

মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…

April 20, 2026

বড় সুখবর! রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ছে, নবান্নে শীঘ্রই বিজ্ঞপ্তি

ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এল। কেন্দ্র সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধির…

April 20, 2026

ভোটের মুখে তৃণমূলকে বড় ধাক্কা! হঠাৎ বাংলায় কাজ বন্ধ আইপ্যাকের, বাড়ছে জল্পনা

বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক…

April 20, 2026

কোটি কোটি ভক্তের ঢল! বছর ঘোরার আগেই রেকর্ড গড়ল দীঘার জগন্নাথ ধাম

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের। আর এক বছরের আগেই…

April 20, 2026

আইপ্যাক ইস্যুতে তোপ মমতার! ‘চাকরি দেব’, কাজ বন্ধের খবরে তীব্র প্রতিক্রিয়া

ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তার মধ্যেই আইপ্যাক (IPAC) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতেই সরব…

April 20, 2026

৭–৮ ঘণ্টা AC চললেও বিল কম! এই ৩ সহজ কায়দা জানলে গরমেও আরাম, খরচও কম

গরম পড়তেই অনেক বাড়িতেই এসি ছাড়া থাকা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতে আরাম করে…

April 20, 2026