ফের বিস্ফোরণের কবলে আসামের বাঘজান তৈলখনি, আহত অন্তত ৬ জন
ফের প্রবল বিস্ফোরণ ঘটল অসমের গুরুত্বপূর্ণ তেল খনি বাঘজান-এ। এই দুর্ঘটনার জেরে অন্তত ৬ জন জখম হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ৩ জন ভারতীয় ও ৩ জন বিদেশি ছিলেন। বিদেশিরা সিঙ্গাপুরের বাসিন্দা। আহতদের ডিব্রুগড় হাসপাতালে পাঠানো হয়েছে। গত ২৭ মে থেকে এই তেল খনি থেকে ক্রমাগত তেল এবং প্রাকৃতিক গ্যাস নির্গমন হচ্ছে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যাচ্ছে।
চারিদিকে কালো ধোঁয়াতে ঢেকে গেছে। বুধবার প্রবল বিস্ফোরণ ঘটাতে নতুন করে আগুন ছড়ায়। এই বছর জুন মাসে বাঘজান তেল খনিতে আগুন লেগেছিল। যার ফলে প্রচুর বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। অনেক গাছপালা, ফসল ও ঘরবাড়ি নষ্টতো হয়ে যায়। এই দুর্ঘটনার পরেই তিনসুকিয়া এলাকার বাসিন্দারা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে সরব হয়েছেন।
প্রসঙ্গত, অসমে প্রবল বন্যাতে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। চারিদিকে শুধু জল আর জল। মারা গেছেন প্রায় ১০০ জনের কাছাকাছি মানুষ। এর মধ্যে তো করোনা মহামারীর দাপট রয়েছেই। এবার আবার তৈলখনিতে বিস্ফোরণ। যার ফলে সব দিক থেকেই আসামবাসীর মনে তীব্র আশঙ্কা তৈরী হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…