নিউজ

ফের বছরের শেষ দিনেও বিস্ফোরণে কেঁপে উঠল মালদা

মালদা: ফের মালদায় বিস্ফোরণ। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের জালালপুর এলাকার ভাটো এলাকায়। গোটা গ্রামে শুরু হয় চিরুনি তল্লাশি। এর পরে পুলিশের তল্লাশি তে উঠে আসে চাঞ্চল্যকর ছবি। এলাকার এক কোয়াক ডাক্তারের বাড়ি থেকে উদ্ধার ৭ জার তাজা বোমা। পুলিশের অনুমান আনুমানিক ওই জার গুলিতে  ১৫০-২০০ তাজা বোমা থাকতে পারে। ওই ব্যক্তি কোন রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনার পর থেকে ওই ব্যক্তির ও পরিবারের কোনো হদিস পাননি পুলিশ। কোথা থেকে এল এত বোমা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সকালে রান্না করার জন্য বাড়ির পাশের সরষের জমিতে শাক তুলতে যান বেরাদুন খাতুন নামে এক মহিলা। শাক তুলতে গিয়ে দুর্ঘটনাবশত বোমা বিস্ফোরণ হয়ে আহত হন তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, ঘটনার খবর পৌঁছায় চাঁচল থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে আরও বোমা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগেও একাধিকবার মালদায় বিস্ফোরণ হয়েছে। প্রায় মাসখানেক আগে মালদার সুজাপুরে বিস্ফোরণে মৃত্যু হয়  প্রায় ৬ জনের। রাজ্য সরকার মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে এবং জখমদের ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান দেওয়ার কথা ঘোষণা করে। পরে এলাকা পরিদর্শন করার সময়ে বিপত্তি হয়। ফরেন্সিক দল যখন পরিদর্শন চালাচ্ছিল সেই সময় ফের মৃদু বিস্ফোরণে হয় প্লাস্টিক কারখানায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়ে যান ফরেন্সিক দলের সদস্যরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026