টেক বার্তা

ঘণ্টায় ছুটবে ১৩০ কিমি, আসতে চলেছে BMW-এর নতুন ইলেকট্রিক স্কুটার

গাড়ি বাইকের জগতে BMW সব সময়ই প্রথম সারির এক সংস্থা। জার্মান এই অটো জায়েন্ট আপাতত ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। BMW এর ইলেকট্রিক গাড়ি ইতিমধ্যেই লঞ্চ করেছে। এখন ইলেকট্রিক চুই চাকার যান নির্মাণে মন দিয়েছে জনপ্রিয় এই অটোমোবাইল কোম্পানি। সম্প্রতি তারা মন দিয়েছে BMW Definition CE 04 প্রস্তুতের দিকে।

BMW এর Definition CE 04 আসলে একটি ইলেকট্রিক স্কুটার। জানা গিয়েছে যে, খুব তাড়াতাড়ি তৈরি শুরু করা হবে এই স্কুটারকে। ইতিমধ্যেই উঠে এসেছে এই ই-স্কুটারের টেস্ট রানের ছবি। ভিড় রাস্তায় টেস্ট রান করানো হয়েছে এই স্কুটারটিকে। এই ই-স্কুটারকে দেখতে অনেকটা ডুকাটি এর স্পোর্ট ১০০০ Biposto এর মতো। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে বাইকটির ফাস্ট লুক। আকর্ষণীয় ডিজাইন যে দুই চাকা প্রেমীদের কাছে টানবে তা আর বলার প্রয়োজন হয়না। ২০২০ সালে প্রথম প্রকাশ করা হয়েছিল BMW Definition CE04 এর কথা। এর আগেও সংস্থা BMW C11 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল।

কেমন ফিচার দেওয়া হবে Definition CE04 এ?

এই ইলেকট্রিক স্কুটারে V আকৃতির LED হেডল্যাম্প দেওয়া হয়েছে। সাথে রয়েছে LED ডেটাইম রানিং লাইট। এই ইলেকট্রিক স্কুটারের সামনের দিকে রয়েছে এই লাইট। তার সাথে রয়েছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন। সাধারণত অন্য সমস্ত ই-স্কুটারের থেকে লুকসের দিকে কিছুটা আলাদা এই ইলেকট্রিক স্কুটার। Definition CE04 এর পিছনের দিকে দেওয়া হয়েছে LED লাইট ইউনিট। জানা গিয়েছে যে ঘন্টায় ১৩০ কিমি গতিবেগের সাথে যেতে সক্ষম BMW এর C Evolution ই-স্কুটার। তবে এই স্কুটারের গতিবেগ সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ করেনি সংস্থা।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026