৩০ মে! ঠিক ২৫ বছর আগে বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা নিজের মনের মানুষ তানিয়াকে বিয়ে করেন। দেখতে দেখতে বিয়ের ২৫ বছর সম্পন্ন হয়েছে। তাই আজকের সি বিশেষ দিনে ববি দেওল ও নিজের স্ত্রী তানিয়ার সাথে কাটানো কিছু অদেখা ছবি পোস্ট করেন ববি। ক্যপশানে অভিনেতা লিখেছেন, ‘তুমি আমার হৃদয়, আমার আত্মা। আমার জন্য পুরো বিশ্বটাই তুমি। চিরজীবন তোমায় এভাবেই ভালোবাসবো। শুভ ২৫ তম বিবাহ বার্ষিকী।’
এই পোস্টে ববি দেওল প্রথমে তাদের প্রেমের সময়ের ছবি, তারপর তাদের বিয়ের ছবি, এবং সবশেষে এখনকার ছবি পোস্ট করে এই ২৫ বছরের সুন্দর জার্নিটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ববি দেওল। স্ত্রী তানিয়াকে ববি দেওল প্রথমবার মুম্বাইয়ের এক রেস্টুরেন্টে দেখেন, প্রথম দেখা মাত্রই তানিয়ার প্রেমে পড়ে যান ববি। তানিয়া একজন প্রফেশনাল ডিজাইনার। এরপর কিছুদিন প্রেম করে ১৯৯৬ সালে বিয়ে করেন ববি দেওল ও তানিয়া। বিয়ের ২৫ বছর হয়ে গেলেও প্রেম একফোঁটা কমেনি। বরং বেড়েছে সম্মান, ভালোবাসা এবং আরো অনেকগুলো বছর একসাথে কাটানোর ইচ্ছা। ববি দেওলের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী। ভাইরাল হয় এই পোস্ট।
ববি ও তানিয়ার দুই সন্তান রয়েছে, আর্যমান দেওল ও ধরম দেওল। ভাবে কখনোই মিডিয়ার সামনে আনেননি তাদের ব্যক্তিগত জীবনকে। অভিনয়ের সাথে সাথে নিজের পরিবারের সময় কাটাতে ভালোবাসেন এই অভিনেতা। ১৯৯৫ সালে প্রথম বলিউডে ‘বারসাত’ ছবি দিয়ে অভিনয় শুরু করেছিলেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল। ২০২০ সালে তাঁর ওয়েব সিরিজ ‘আশ্রম’ দর্শকমনে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এর পর ক্লাস অফ ৮৩ ছবিতে দেখা গিয়েছে ববিকে। আগামীতে তাঁর ‘পেন্টহাউজ’ ও ‘লভ হস্টেল’ ছবি দুটি মুক্তি পাওয়ার কথা।
প্রসঙ্গত,বলিউডের প্রবীণ তারকা ধর্মেন্দ্র ও তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের দ্বিতীয় সন্তান ববি দেওল। সানি দেওল ববির বড় দাদা। তাঁদের দুই বোন রয়েছে বিজয়েতা ও অজিতা। ধর্মেন্দ্র পরে হেমা মালিনীর সঙ্গে বিয়ে করেছিলেন। তাঁদের দুই মেয়ে রয়েছে এষা ও অহনা দেওল। ধর্মেন্দ্রর সাথে হেমা মালিনীর সম্পর্ক কোনোদিন ববি আর সানি মেনে নিতে পারেননি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…
ভারতীয় রেলওয়েতে ফের একটি ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ…
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) এবং সপ্তম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।…
কলকাতার ব্যস্ততম রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। এই স্টেশন চত্বর ঘিরে বেআইনিভাবে বসে…
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় শিক্ষা সহায়তা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ…
পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হওয়া নিয়ে সম্প্রতি জোরালো আলোচনা শুরু হয়েছে। বিশেষ…