চিনতে পারছেন এই ছোট্ট ছেলেটিকে? আজ তিনি জনপ্রিয় বলিউড অভিনেতা

সোশ্যাল মিডিয়ার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা সকলেই নিজেরা প্রতিদিনে যা যা করছেন সেটা সকলের সঙ্গে ভাগ করে নিতে পারেন। ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, যে কোন কিছু নিয়ে এই সমস্ত সোশ্যাল মিডিয়া মাধ্যমে নানা ধরনের মতামত প্রকাশ করা যায় এবং নানা ছবি এবং ভিডিও আপলোড করা সম্ভব হয়। আমজনতা থেকে শুরু করে তারকা সবাই নিজেদের ছোটবেলার ছবি শেয়ার করছেন বর্তমানে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এটি একটি ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। নানা সময় নিজেদের ছোটবেলার ছবি শেয়ার করতে দেখা যায় তারকাদের। এ রকমই এক বলিউড অভিনেতা তার ছোটবেলার ছবি এভাবে পোস্ট করলেন নেট মাধ্যমে। এই ছবি দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

সম্প্রতি, অভিনেতা আলী ফজল নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিজের একটি ছোট বেলার ছবি শেয়ার করেছেন। অন্য ছবিতে একটি বিড়ালের ছবি পোস্ট করেছেন তিনি। অভিনেতার ছোটবেলার ছবি দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন নেট নাগরিক থেকে তারকারা। অনেকে এই ছবির কমেন্ট বক্সে অভিনেতাকে ছোটা গুড্ডু এবং আরো নানা ধরনের বিশেষণে বিশেষিত করেছেন। কমেন্ট করতে বাকি রাখেনি অভিনেতার দীর্ঘদিনের প্রেমিকা রিচা চাড্ডা। তিনিও অভিনেতার এই মজার ছবি দেখে অত্যন্ত আপ্লুত।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই নিজের হলিউড ছবি ডেথ অন দ্যা নাইল ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন সবার সামনে এনে ছিলেন অভিনেতা আলী ফজল। জানা গিয়েছে মাত্র এক সপ্তাহের মধ্যেই ১০০ মিলিয়ন ডলার বক্স অফিস কালেকশন করে ফেলেছে এই ছবিটি। এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা আলী ফজল। মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই দারুণভাবে বক্সঅফিসে সফল হয়েছে অভিনেতা আলী ফজল এর এই ছবি।

সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি ভাগ করে নিলেন তিনি। তিনি পোস্ট করলেন, “আমি কখনো ১০০ কোটির ক্লাবে পৌঁছাইনি। কিন্তু মনে হয় আমরা মাত্র এক সপ্তাহে ১০০ মিলিয়ন ডলার বক্স অফিস কালেকশন করে ফেলতে পেরেছি। এটা চলবে। আমি অত্যন্ত আশাবাদী। আজকে আমি রাজমা চাওয়াল দিয়ে ভাত খাবো তার সঙ্গে খাব আচার।” যথারীতি আলী ফজল এর এই পোস্টে কমেন্ট করেছেন তার প্রেমিকা রিচা চাড্ডা। রিচা লিখেছেন, ‘কালকে রাজমা ভেজেনি। প্লিজ আজকে রোজকার মত ডাল ভাত খেয়ে নাও। ধন্যবাদ।’

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026