বিনোদন

অন্তরঙ্গ দৃশ্যে বেসামাল হয়ে নিজের সামলাতে পারেনি যেসব তারকারা

ফিল্মে চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী তৈরী হয় অন্তরঙ্গ দৃশ্য, কখনও বা রেপ সিন। কিন্তু কখনও কখনও কিছু তারকা নিজেদের বাস্তব জীবনের সাথে গুলিয়ে ফেলেন প্রফেশনাল লাইফকে এবং একাত্ন হয়ে যান নায়িকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে। এইরকম ঘটনা প্রয়াত অভিনেতা বিনোদ খন্না(vinod khanna)-র সঙ্গে বেশ কয়েকবার ঘটেছে। বিনোদের ব্যক্তিগত জীবন এমনিতেই ছিল রঙীন। মহেশ ভাট (Mahesh bhatt)- এর ফিল্ম ‘প্রেম ধর্ম’-এ বিনোদ ও ডিম্পল কাপাডিয়া (Dimple kapadia)-এর একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল। সেই দৃশ্যে অভিনয়ের সময় মহেশ কাট বলার পরেও ডিম্পলকে জড়িয়ে ধরে বিনোদ একটানা চুম্বন করছিলেন। তখন মহেশ চিৎকার করে বিনোদকে থামান। এই ঘটনায় মহেশ ক্ষুব্ধ হয়েছিলেন। ডিম্পলও অপমানিত হয়েছিলেন। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে দেখে মহেশ ও ডিম্পলের কাছে ক্ষমা চেয়েছিলেন বিনোদ। কিন্তু এখানেই থেমে থাকেননি বিনোদ। এরপর ‘দয়াবান’ ফিল্মে মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)-এর সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে মাধুরীর ঠোঁটে জোরে কামড় বসিয়েছিলেন বিনোদ। পরিচালক কাট বলার সঙ্গে সঙ্গেই চেঁচিয়ে উঠেছিলেন মাধুরী। এরপর বিনোদ মাধুরীর কাছে ক্ষমা চাইলেও মাধুরী তাঁকে ক্ষমা করেননি এবং পরবর্তীকালে বিনোদের সঙ্গে আর কোনও ফিল্মে অভিনয় করতে চাননি তিনি।

মাধুরীর সঙ্গে আরও একবার এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যখন তিনি ‘প্রেম প্রতিজ্ঞা’ ফিল্মের শুটিং করছিলেন। সেইসময় তাঁর সঙ্গে রঞ্জিত (Ranjit)-এর একটি দৃশ্য ছিল যেখানে রঞ্জিত তাঁকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করছেন। কিন্তু দৃশ্যে অভিনয়ের সময় রঞ্জিত বাস্তবেই মাধুরীকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। মাধুরী ভয় পেয়ে চিৎকার করে উঠেছিলেন। তখন পরিচালকের হস্তক্ষেপে ঘটনাটি মিটমাট করার চেষ্টা করা হয় এবং রঞ্জিত মাধুরীর কাছে ক্ষমা চান। অভিনেতা দিলীপ তাহিল (Dilip Tahil) কিন্তু অন্তরঙ্গ দৃশ্যে নিয়ন্ত্রণ হারানোর জন্য ফিল্মের নায়িকা জয়া প্রদা (Jaya prada)-র কাছে চড় খেয়েছিলেন।

‘ডোন্ট লাভ ইউ’ ফিল্মের অন্তরঙ্গ দৃশ্যে অভিনেতা রুসলান  (Ruslan) বেসামাল হয়ে চেতনা (chetna)-র জামার চেন খুলে দিয়েছিলেন। পরে চেতনার কাছে ক্ষমা চেয়েছিলেন রুসলান। তবে রুসলানের এই ভুলের জন্য দৃশ্যটি ফিল্মটির সেরা দৃশ্য হয়ে যায়। রণবীর কাপুর (Ranbir kapoor) নিয়ন্ত্রণ হারিয়েছিলেন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময়। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ফিল্মে ইভলিন শর্মা (Evelyn sharma)-র সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় পরিচালক ‘কাট’ বলার পরেও রণবীর ‘কাট’ করেননি। ‘আ জেন্টলম‍্যান’ ফিল্মের অন্তরঙ্গ দৃশ্যে জ‍্যাকলিন ফার্নান্ডেজ (jacklin Fernandez) ও সিদ্ধার্থ মালহোত্র (sidhdharth malhotra) পরিচালক ‘কাট’ বলার পরেও একে অপরের সঙ্গে লিপলক কিস করতে ব্যস্ত ছিলেন। তবে ‘ফ্লাইং জাঠ’ ফিল্মের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় জ‍্যাকলিন ও টাইগার শ্রফ (Tiger shroff) শুনতে পাননি পরিচালকের ‘কাট’ বলা। ফলে তাঁরা অভিনয় চালিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁদের ‘কাট’ শুনতে না পাওয়ার ঘটনাটি নিয়ে অনেকে গসিপ রটান, টাইগার ও জ‍্যাকলিন নাকি বেসামাল হয়ে পড়েছিলেন। পরে একটি সাক্ষাৎকারে জ‍্যাকলিন ও টাইগার ঘটনাটি সুস্পষ্ট করেছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026