বিনোদন

Shah Rukh Khan: মাস চারেক পর গৌরি খানকে নিয়ে সামনে আসলেন শাহরুখ, খুশি ভক্তরা

সমস্ত ঝড় কাটিয়ে আবারো সোশ্যাল মিডিয়ায় ফিরলেন বলিউডের কিং খান। ছেলে আরিয়ান খান মাদক মামলায় জড়িয়ে যাওয়ার পর থেকেই তিনি নিজেকে একেবারে সরিয়ে নিয়েছিলেন সোশ্যাল দুনিয়া থেকে। লাইমলাইট থেকেও দূরে ছিলেন তিনি। সেপ্টেম্বরের শেষ থেকেই অভিনেতার মুখ দেখা যায়নি সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে এবার চার মাস পর স্ত্রী গৌরী খানের সাথে সোশ্যাল মিডিয়ার পাতায় ফিরলেন শাহরুখ খান। এই দৃশ্য দেখে খুশি ভক্তরাও।

বুধবার বলিউডের কিং খান নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে একটি ব্র্যান্ডেড কোম্পানির হয়ে বিজ্ঞাপন দিতে দেখা গিয়েছে অভিনেতাকে। ভিডিওটিতে দেখা গিয়েছে একটি টিভির নতুন মডেলের অ্যাড দিচ্ছেন তিনি। এই ব্র্যান্ডের টিভির বিজ্ঞাপনে তার সাথে দেখা গিয়েছে তার স্ত্রী গৌরি খানকেও। অভিনেতা চার মাস পর এই বিজ্ঞাপনের হাত ধরেই ফিরলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তাকে আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরতে দেখে খুশি হয়েছেন তার অগণিত অনুরাগীরা।

সেপ্টেম্বরে শেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছিল কিং খানকে। তারপরেই তাদের পরিবারের ঘটে যায় এক বিরাট ঘটনা। মাদক মামলায় গ্রেফতার হন তার ছেলে আরিয়ান খান। প্রায় এক মাসের উপর তিনি জেল হেফাজতে ছিলেন। সেইসময় অভিনেতা একেবারেই মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন। আর তারপর থেকেই নিজেকে একেবারেই সরিয়ে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া থেকে। এমনকি মিডিয়ার সামনেও ধরা দিচ্ছিলেন না তিনি। তবে এতদিন পর তাকে দেখতে পেয়ে খুশি হয়েছেন নেটিজেনরাও। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন অভিনেতাকে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026