প্রথমবার ‘মা’ হয়েছেন ‘ইশক ভিশক’ এর নায়িকা অমৃতা রাও। সিনেমা থেকে বহু ক্রোশ দূরে হাঁটা অমৃতা মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। নবরাত্রির পরেই কোল আলো করে আসে অমৃতা রাও আর RJ অনমোলের প্রথম সন্তান। এইবারে পুত্র সন্তানের নামকরনের গুরুদায়িত্ব নেটিজেনদের হাতে সঁপে দিয়েছেন এই দুই জুটি। নিজের Instagram এ অমৃতা একটি পোস্ট করে তাঁর মাতৃত্বের আনন্দ শেয়ার করেন এবং এর পাশাপাশি সাপাশ আবেদন করেন নেটিজেনদের কাছে ছেলের নাম বেছে দেওয়ার জন্য।
মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন অমৃতা। ‘ইশক ভিশক’, ‘ম্যায় হু না’, ‘বিবাহ’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন অমৃতা রাও। বিবাহ-র জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পান অমৃতা। এরপর ২০১৬ সালে আরজে আনমলকে বিয়ে করেন অমৃতা। বিয়ের পর অমৃতাকে সেভাবে আর সিনেমা জগতে দেখা যায় নি। চুটিয়ে সংসার করেছেন অভিনেত্রী। বলিউড থেকে অমৃতা দূরে গেলেও অমৃতার আবেদনে সাড়া দিয়েছেন অনেকেই। অসংখ্য নামে ভরে গিয়েছে অমৃতার কমেন্টবক্স। এসেছে মজার মজার নামও। এমনকি কেউ লিখেছেন ‘অমরেন্দ্র বাহুবলী’! এই দুই জুটির নামের আদ্য অক্ষর ‘A’ তাই সকলেই এই ‘A’ মিলিয়ে বিভিন্ন নাম রেখেছেন। যাই হোক, চাইলে আপনিও পাঠাতে পারেন পছন্দসই নাম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…