বিনোদন

Madhuri Dixit: নিখোঁজ বলিউডের এই অভিনেত্রী, তার সোশ্যাল মিডিয়ার পোস্টকে ঘিরে শোরগোল নেটমহলে

৮০’র দর্শকের প্রথম সারির বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম মাধুরী দিক্ষিত। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নিখোঁজ হয়েছেন! সমস্ত নাম-যশ-খ্যাতি এবং নিজের পরিবারকে ছেড়ে কোথায় গেলেন তিনি? কি এমন হল যে তিনি হারিয়ে গেলেন? নাকি কেউ তাকে অপহরণ করে নিয়ে গেল? সম্প্রতি অভিনেত্রীর একটি সোশ্যাল মিডিয়ার পোস্টকে ঘিরে শোরগোল পরেছে নেটমহলে। হঠাৎ অভিনেত্রী এমন পোস্ট কেন দিলেন? সম্প্রতি অভিনেত্রীর পোস্ট সোশ্যাল মিডিয়ায় এমন সব প্রশ্নের জন্ম দিয়েছে।

কি এমন পোস্ট করেছেন অভিনেত্রী? মাধুরী দিক্ষিতের শেষ পোস্টে অভিনেত্রী এমন কি লিখেছেন যার জেরে এমন শোরগোল পরে গেল? রইল সেই পোস্ট, দেখুন।

এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন আসল বিষয়টা কি! আর বিশেষ হেঁয়ালি না করে সোজা কথায় আসা যাক। মোদ্দা কথা হল চলতি মাসের ২৫’শে ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মাধুরী দিক্ষিত অভিনীত ‘দ্যা ফেম গেম’ মুক্তি পেতে চলেছে। এবার ওয়েব প্ল্যাটফর্ম কাঁপাতে আসছেন অভিনেত্রী। এখানে তার চরিত্রের নাম ‘অনামিকা আনন্দ’। এখানেও তিনি অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। তার একটি ছোট্ট সুন্দর পরিবার রয়েছে। তবে তা সুন্দর কিনা! তা বলা মুশকিল। প্রতিদিন নতুন নতুন চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ করেই এক রাতে বদলে যায় তার পারফেক্ট জীবন। নিখোঁজ হন তিনি। তাকে খোঁজার গল্প নিয়েই এগোবে সিরিজটি। সামনে আসবে নানা অজানা তথ্য।

সম্প্রতি মাধুরী দিক্ষিত নিজের ইনস্টাগ্রামের পাতায় ‘দ্যা ফেমগেম’এর ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “এবার নিজের জীবনের পারফেক্ট গল্প বলতে আসছে অনামিকা আনন্দ। ২৫’শে ফেব্রুয়ারিতেই সব জানা যাবে।” ক্যামেরার সামনে পারফেক্ট অভিনেত্রীর ইমপারফেক্ট জীবনের গল্প বলতে আসছে অনামিকা আনন্দ। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পরেছেন দর্শকরা। অভিনেত্রীর অনুরাগীরাও তার অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।

ওয়েব প্ল্যাটফর্মের কোনো সিরিজে এই প্রথম অভিনয় করতে চলেছেন ৮০’র দশকের এই অভিনেত্রী। এই সিরিজের পরিচালক বিজয় নাম্বিয়ার, প্রযোজক কারাণ জোহার। ২৫’শে ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজটি। অপেক্ষায় দিন গোনা শুরু করে দিয়েছেন অনুরাগীরা।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026