বিনোদন

Madhuri Dixit: সুন্দর কায়দায় হিন্দি গানে নাচ করে ভাইরাল মাধুরী দীক্ষিত, দেখে নিন তাঁর নাচের ভিডিও

ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মাধুরী দীক্ষিত। ‘ধকধক’ খ্যাত এই অভিনেত্রী তার অসাধারণ অভিনয়, নৃত্যশৈলী এবং মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত। ১৯৬৮ সালের ১৫ আগস্ট মুম্বাইতে জন্মগ্রহণ করেন মাধুরী দীক্ষিত। ছোটবেলা থেকেই তিনি নৃত্যের প্রতি আগ্রহী ছিলেন এবং বিভিন্ন নৃত্যবিদ্যার প্রশিক্ষণ নেন। মাধুরী দীক্ষিত ১৯৮৪ সালে ‘অবোধ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। এরপর তিনি ‘তেজাব’, ‘দিল’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘রাজা’, ‘দিল টো পাগল হ্যায়’, এবং ‘দেবদাস’ সহ অসংখ্য জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন।

সোশ্যাল মিডিয়াতে সক্রিয় মাধুরী দীক্ষিত

বর্তমানে অবশ্য খুব একটা সিনেমার জগতে দেখা যায়না তাঁকে। তবে অনেক রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দেখা গেছে এই অভিনেত্রীকে। সেইসাথে যুগের সাথে পাল্লা দিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় তিনি। মাঝে মাঝে বিভিন্ন গানের তালে সুন্দর কায়দায় নাচ করে রিল ভিডিও পোস্ট করেন তিনি। আর আজকের এই প্রতিবেদনে এমনই এক ভিডিও সম্পর্কে আপনাদের জানাবো যাতে মাধুরী দীক্ষিতের পটিয়সি নৃত্যকলা দেখা গেছে।

মাধুরী দীক্ষিতের রিল ভিডিওর বিবরণ

এই ভিডিওতে দেখা যাচ্ছে, নিয়ন রংয়ের শাড়ি ও স্লিভলেস ব্লাউজ পরে মাধুরী দীক্ষিত ‘ও মেরে সোনা’ গানের তালে নাচছেন। তিনি নিজের ভ্যানিটি ভ্যানের মধ্যে এই ভিডিওটি বানিয়েছেন। মাত্র ৩০ সেকেন্ডের এই ভিডিওটিতে মাধুরীর অসাধারণ নৃত্যশৈলী এবং মুখের হাসি সকলের মন জয় করেছে। এই ভিডিওটি মাধুরী দীক্ষিত নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। অনেকেই মাধুরীর নাচের প্রশংসা করেছেন। আপনি শুনলে অবাক হবেন যে এই ভিডিওটি ১.১ মিলিয়নের বেশি মানুষ লাইক করেছেন। এই ভিডিও আপনি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026