বিনোদন

Madhuri Dixit: বরের জন্মদিনে ‘তুমসে মিলকে অ্যায়সা লাগা’ গানটি গাইলেন মাধুরী, ভাইরাল ভিডিও

মাধুরী দিক্ষিত বলিউডের ৯০’এর দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তার হাসিতে মুগ্ধ আট থেকে আশি। একসময় একের পর এক হিট সিনেমা নিজের দর্শকদের উপহার দিয়ে গেছেন তিনি। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও বটে। বর্তমানে বিভিন্ন নাচের রিয়্যালিটি শোতে বিচারক হিসেবে দেখা যায় তাকে।

সোমবার অভিনেত্রীর স্বামী ডক্টর শ্রীরাম মাধব নেনের জন্মদিন ছিল। এদিন অভিনেত্রী নিজের স্বামীর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে আগেকার একটি ভিডিও আবারো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী কোনো একটি রিয়্যালিটি শোতে গিয়ে তার বরের উদ্দেশ্যে গান গাইছেন ‘তুমসে মিলকে এয়সা লাগা’। সেখানে তিনি সবার সামনে বলেন, তার স্বামী একটু লাজুক গোছের, বেশি নাচ-গান করতে পারেন না তিনি। তাই তিনি তার জন্য গান গেয়েছেন। সম্প্রতি নেনের জন্মদিনে পুনরায় ভিডিওটি ভাইরাল হয়েছে।

সবসময় অভিনেত্রীর ঠোঁটে মিষ্টি হাসি লেগে থাকে। তার একটাই কারণ তার পরিবার। স্বামী ও দুই ছেলেকে নিয়ে তিনি বেজায় ভালোই রয়েছেন, তা তাকে দেখেই স্পষ্ট হয়। এই প্রথমবার ওয়েব প্ল্যাটফর্মে অভিনয় করলেন তিনি। আগামী ২৫’শে ফেব্রুয়ারি নেটফ্লিক্সে তার অভিনীত ‘দ্যা ফেম গেম’ ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই সেই ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সেটি শেয়ারও করেছেন। অভিনেত্রীর পাশাপাশি তার অনুরাগীরাও ওয়েব সিরিজটির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026