গ্ল্যামার ওয়ার্ল্ডের বোল্ডনেস কুইন উরফি জাভেদ তাঁর শরীরী ভাঁজের খেলায় নেটিজেনদের বোল্ড আউট করতে সিদ্ধহস্ত। শরীরে পোশাক প্রায় নেই বললেই চলে এমন ফ্যাশনে বিশ্বাস করেন তিনি। তাই তো প্রকাশ্যে যেকোনো সময় অন্তর্বাস ছাড়াই বা কখনো খোলামেলা বা কাঁটাছেঁড়া পোশাক পরে বেরিয়ে আসেন তিনি। এমন ফ্যাশনের জেরে প্রায় রোজ পাপারাৎজিদের ভাইরাল কন্টেন্ট হয়ে ওঠেন তিনি। এই বিষয়ে শত বিতর্ক বা ট্রোল হতে হলেও তিনি নিজের ফ্যাশন স্টেটমেন্ট সম্বন্ধে খুবই আত্মবিশ্বাসী।
সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাকটিভ থাকেন এই মডেল অভিনেত্রী। বিগ বস এবং পোশাক বিতর্কের সৌজন্যে তাঁর অনুরাগীর সংখ্যা একলাফে বেড়েছে অনেকখানি। মাঝে মাঝে তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিল ভিডিও বা বোল্ড ফটোশুটের ছবি পোস্ট করে থাকেন। এছাড়াও পাপারাজ্জিদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ব্যাপক। রাস্তার মাঝে কোথাও দেখা হলেই তাঁকে ঘিরে ধরে পাপারাজ্জিমহল। অভিনেত্রীও তারিয়ে উপভোগ করেন সেই সমস্ত মুহূর্ত। পাশাপাশি আজকাল তো আবার বিভিন্ন অদ্ভুত জিনিস দিয়ে শরীর ঢেকে ভিডিও বানিয়ে নিজের ফ্যাশন স্টেটমেন্ট এর পরিচয় দিচ্ছেন উরফি জাভেদ।
রেজার, ভারী চশমা, সেফটি পিন এবং ঘড়ি থেকে শুরু করে ডিস্কো বল ইত্যাদি দিয়ে এর আগে অনাবৃত শরীর ঢেকেছেন উরফি জাভেদ। কিন্তু এবার লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে শুধুমাত্র স্মার্টফোন এবং তার চার্জার দিয়ে অস্বাভাবিক ব্রা বানিয়ে পরলেন মডেল অভিনেত্রী। উরফি জাভেদ সম্প্রতি ওই ভিডিও আপলোড করেছেন যাতে তাকে মোবাইল ফোন এবং একটি চার্জার দিয়ে তৈরি পোশাকে ফ্লান্ট করতে দেখা যায় এবং ভিডিওটির তিনি ক্যাপশন দিয়েছেন “ফুল চার্জড”।
বলাবাহুল্য উরফির এই ভিডিও মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। বেশিরভাগ নেটজনতা মডেল অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে ট্রোল করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “নিচে ল্যাপটপ কা প্যান্ট বানা দেতি, ইয়ে প্যান্ট কিয়ু পেহনি?” আরেকজন আবার বলেছেন, “মেরা মোবাইল ওয়াপিস করদো উরফি”! সবমিলিয়ে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে ওই ভিডিও।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…