বিনোদন

এই অভিনেত্রীদের নগ্ন এবং সাহসী দৃশ্য আলোড়ন সৃষ্টি করেছে, প্রতিটি ছবিতে চোখ স্থির থাকবে

বর্তমান সময়ে বোল্ডনেস বা অর্ধনগ্ন হওয়া কোনো সমস্যা নয়। এমনকি ফিল্মগুলি এই ধরনের দৃশ্যে পেয়ে যাচ্ছে সেন্সর বোর্ডের ছাড়পত্র। সম্প্রতি বলিউড ফিল্ম ‘অ্যানিম্যাল’-এ তৃপ্তি দিমরি (Tripti Dimri)-র নগ্ন দৃশ্যে অভিনয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউডে উত্তরণের গোড়ার দিকে কিছু অভিনেত্রী ছিলেন যাঁরা অর্ধনগ্ন হয়ে অভিনয় করেছিলেন বড় পর্দায়। তালিকায় প্রথমেই রয়েছে জিনাত আমন (Zeenat Aman)-এর নাম।

রাজ কাপুর (Raj Kapoor) পরিচালিত ফিল্ম ‘সত্যম শিবম সুন্দরম’-এ জিনাতের দেখা মিলেছিল সাদা স্বচ্ছ থান পরে। চিত্রনাট্যে এই চরিত্রটি ছিল এক গ্রাম্য নারীর। তৎকালীন সমাজের প্রেক্ষাপটে প্রত্যন্ত গ্রামে এই ধরনের দৃশ্য প্রায়ই দেখা যেত। কিন্তু রাজ বড় পর্দায় তা অনুসরণ করে বিতর্কিত হয়েছিলেন। তবে আইকনিক হয়ে গিয়েছিল ‘সত্যম শিবম সুন্দরম’।

পরবর্তী কালে আবারও রাজ নির্মিত ফিল্ম ‘রাম তেরি গঙ্গা মইলি’-তে স্বচ্ছ থান পরে নৈসর্গিক প্রকৃতির মাঝে স্নান করতে দেখা গিয়েছিল মন্দাকিনী (Mandakini)- কে। তৎকালীন সময়ে নারীর সৌন্দর্যকে এইভাবেই বড় পর্দায় তুলে ধরেছিলেন রাজ। ফিল্মের এই দৃশ্য আবারও বিতর্কিত হয়েছিল।

রাজ অভিনীত আইকনিক ফিল্ম ‘মেরা নাম জোকার’-এ সিমি গ্রেওয়াল (Simi Grewal)-কেও অর্ধনগ্ন দেখা গিয়েছিল। তবে তা চিত্রনাট্যের প্রয়োজনে।

পরবর্তী কালে একই পথে হেঁটেছেন রাধিকা আপ্তে (Radhika Apte)। হিন্দি ফিল্ম ‘পার্চড’-এ তাঁকে দেখা গিয়েছিল প্রায় নগ্ন। চিত্রনাট্য অনুযায়ী অন্তঃসত্ত্বা হতে চেয়ে একজন সন্ন্যাসীর সাথে মিলিত হতে হয়েছিল রাধিকার চরিত্রকে। এই কারণে অবতারণা হয়েছিল এই ধরনের দৃশ্যের।

নন্দনা সেন (Nandana Sen) হিন্দি ফিল্ম ‘রঙ্গ রসিয়া’-য় অভিনয় করেছিলেন। এটি রাজাশরবি বর্মা (Raja Ravi Verma)-র বায়োপিক। রবি বর্মার ছবির মডেলের চরিত্রে অভিনয় করেছিলেন নন্দনা। অর্ধনগ্ন হতে হয়েছিল তাঁকেও।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026