কারণে অকারণে বলি ডিভারা চর্চায় থাকেন মিডিয়ায়। দুর্গাপূজা উপলক্ষে চোখ ধাঁধানো সাজেই সেজে ওঠেন বলিউডের তারকারা। এবারেও অন্যথা হয়নি তার। পূজা মন্ডপে আবারো শাড়ি লুকেই সকলকে মুগ্ধ করেছেন এই বলি অভিনেত্রীরা। সম্প্রতি তার একাধিক ঝলক ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
এদিন নিজেদের পুজোতে উপস্থিত হয়েছিলেন রানী মুখার্জ্জী। সম্ভবত এদিন নীল ও সবুজ রঙের কাঞ্জিবরমেই দেখা মিলেছে তার। একেবারে বাঙালি সাজে চুলের খোপায় ফুল লাগিয়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে তার সেই সাজ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
অন্যদিকে নিজেদের বাড়ির পুজোতে দেখা মিলেছে কাজলেরও। রানী মুখার্জ্জী ও কাজলকে একসাথে ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা গিয়েছে এদিন। পাশাপাশি নিজের ছেলে যুগকে নিয়ে খাবার পরিবেশন করতেও দেখা গিয়েছে কাজলকে। সম্প্রতি তার ঝলকও এই মুহূর্তে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।
কাজলের বোন তানিশা মুখার্জ্জীরও দেখা মিলেছে এদিন। ব্যাকলেস ব্লাউজে, সাদা প্রিন্টেড শাড়িতে সেজে উঠেছিলেন তানিশা। সেখানে উপস্থিত ছিলেন অয়ন মুখার্জ্জীও। সেই ঝলকও এই মুহূর্তে মিলেছে নেটমাধ্যমের পাতাতে।
বলিউডের অন্যতম পরিচিত মুখ সুমনা চক্রবর্তীকেও এদিন শাড়ি লুকে দেখা গিয়েছে। হলুদ, সবুজ, লালের একটি ঢাকাই জামদানিতে সেজে উঠেছিলেন সুমনা। পাশাপাশি লাল রঙের হল্টার নেক ব্লাউজও পরেছিলেন তিনি। খোপায় লাগিয়েছিলেন ফুলের মালাও। একেবারে সাবেকি বাঙালি সাজে এদিন দেখা মিলেছে তার। এদিন সকলের পাশাপাশি মৌনি রায়কেও একেবারে বাঙালি সাজে দেখা গিয়েছে। সেই ঝলকও উঠে এসেছে মিডিয়াতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…