বিনোদন

ভার্চুয়াল ভালবাসায় মাতলেন অর্পিতা-আয়ুষ, সোশ্যালে প্রেম নিবেদন একে অপরকে

২০১৪ র ১৮ ই নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন অর্পিতা-আয়ুষ। দেখতে দেখতে ৬ টি বসন্ত পার করে ফেলেছে এই লাভবার্ডস। সালমান খানের একমাত্র বোন অর্পিতা। তাই বিয়েও তাঁর ধূমধাম করেই হয়েছিলো। বোনের বিয়েতে ১৬ কোটির ফ্ল্যাট পর্যন্ত উপহার দিয়েছিলেন দাদা সালমান। বিয়ের আসর বসেছিল হায়দরাবাদের বিখ্যাত ফলকনামা প্যালেসে, সেজে উঠেছিলো মুম্বইও। কিন্তু এই বছর অর্পিতা-আয়ুষ একসঙ্গে নেই কেন? তবে কি দূরত্ব বাড়ছে এই দুই লাভবার্ডসের মধ্যে?

৬ বছরের বিবাহবার্ষিকীতে এই প্রথম আলাদা আলাদা রয়েছেন অর্পিতা আর আয়ুষ। এই লাভবার্ডসের ঘরে এক ছেলে ও এক কন্যা সন্তান আছে। এরপরেও বিচ্ছেদের আভাস নিয়ে শঙ্কিত নেটিজেনরা।

সমস্ত জল্পনাকে উড়িয়ে অর্পিতা সোশ্যাল মিডিয়ার হাত ধরে বিবাহ বার্ষিকীর উইশ করেন। উল্টোদিকে আয়ুষও শুভেচ্ছা জানায় অর্পিতাকে।

সোশ্যাল মিডিয়া যে কতটা শক্তিশালী তা সকলে বেশ বুঝেছেন। তাই একটুও দেরি না করে বউকে শুভেচ্ছা জানিয়ে রাখলেন খান বাড়ির জামাই।

কর্মমূত্রে বাইরে রয়েছেন আয়ুষ। তাঁর পরবর্তী ছবির শ্যুটিং চলছে এখন। তাই সোশ্যাল মিডিয়া এখন একমাত্র ভরসা। বর্তমানে ভার্চুয়াল ভালবাসায় দিব্যি রয়েছেন এই দুই যুগল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026