বলিউড

‘লালি’ চরিত্রে সাজলেন বলিউড কিং শাহরুখ খান, দেখে চোখে জল ভারতী সিংয়ের

ভারতীয় দর্শকদের মধ্যে সিনেমা দেখার পাশাপাশি সিরিয়াল দেখার ট্রেন্ড বেশ ভালই রয়েছে। তাইতো একাধিক ভাষাতে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রত্যেকের বাড়িতেই টেলিভিশনে চলে কোনো না কোনো ধারাবাহিক। এছাড়াও জনপ্রিয়তা পায় বিভিন্ন রিয়েলিটি শো। আজকাল বেশিরভাগ রিয়েলিটি শোতে সঞ্চালনায় দেখা যায় সেলফ মেড কমেডি স্টার ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। কমেডির জগতে প্রথম শ্রেণীর তারকার মধ্যেই রয়েছেন ভারতী। গ্ল্যামার ওয়ার্ল্ডের তথাকথিত গণ্ডি ভেঙে স্টার হয়েছেন তিনি।

আসলে বলিউড মানেই মানুষের কল্পনায় সুন্দরী, শরীরী ভাঁজের মাদকতায় নেশাগ্রস্ত করে দেওয়া এক অভিনেত্রী। তবে সেই ট্যাবু ভেঙে মোটা হওয়া সত্বেও নিজের কাজের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে গিয়েছেন ভারতী সিং। তাঁর কমেডি সেন্স ও ডায়লগ ডেলিভারি মন জয় করে নেয় সকলের। তাঁর হাস্যকর এক্সপ্রেশান যেন জাদুর মত কাজ করে। তার জনপ্রিয়তা এতটাই যে একটা সময় বলিউড কিং খান শাহরুখ খান, ভারতী সিং এর একটি চরিত্রের অভিনয় করেছিলেন।

অভিনেতা শাহরুখ খান, ভারতীর বিখ্যাত শিশু চরিত্র লালির পোশাক পরে একটি অ্যাক্ট করেছিলেন। আর তা দেখে কমেডিয়ান ভারতী সিং আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আসলে ২০১৬ সালে, শাহরুখ তার ফিল্ম ফ্যান-এর প্রচারের জন্য ‘কমেডি নাইটস’ এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। শো চলাকালীন, ভারতী অভিনেতাকে তার সাথে লালির চরিত্রে অভিনয় করতে বলেছিলেন। আর তা মেনে নিয়ে শাহরুখ খান তার স্যুটের উপরে একটি গোলাপী পোশাক পরেছিলেন এবং একটি পরচুলা পরেছিলেন। এরপর ভারতী সিং তাঁকে কোমরে হাত দিয়ে লাফাতে বলেন। শাহরুখ খান তাও করেন। এই দেখে আবেগপ্রবণ হয়ে যান কমেডিয়ান। আসলে ভারতির ক্যারিয়ারের একদম প্রথমের দিকের চরিত্র ছিল লালি। আর সেই চরিত্রে শাহরুখ খানকে দেখে চোখে জল চলে আসে ভারতী সিংয়ের।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026