২২ বছর পর সাকিনা-তারা জুটি কাঁপাচ্ছে বড়পর্দা, কন্ট্রোভার্সি এড়িয়ে ‘Gadar 2’ পেড়িয়েছে ৩০০-র গণ্ডি

বেশ কয়েকমাস ধরেই ‘গাদার ২’ নিয়ে মাতামাতি চলছে চারিদিকে। ২২ বছর আগে ‘গাদার: এক প্রেম কথা’ রীতিমতো সমগ্র দর্শকমহলের মন জয় করে নিয়েছিল। তারা ও সাকিনা দর্শকদের প্রিয় জুটি হয়ে দাঁড়িয়েছিল সেইসময়ে। দর্শকদের মনে তার রেস ছিল বহুদিন। তবে সেই জুটির রেস যে আজও অটুট রয়েছে সেকথা ‘গাদার ২’ মুক্তি পাওয়ার পরই স্পষ্ট হয়ে গেল আবারো। ইতিমধ্যেই বক্সঅফিসে ৩০০ কোটির গণ্ডি পেড়িয়েছে এই ছবি।

গত ১১-ই আগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। দীর্ঘদিন ধরেই এই ছবির প্রচারে ব্যস্ত ছবির সমস্ত কলাকুশলীরাই। অবশ্য তার একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই মিলবে। গত ৮ দিনে বক্সঅফিসে এই ছবি যা আয় করেছে, তাতে পিছনে পড়ে গিয়েছে কিং খানের ‘পাঠান’এর পাশাপাশি প্রভাসের ‘বাহুবলী’ও। পাশাপাশি ‘কেজিএফ’ ও ‘দাঙ্গাল’এর মত ছবিকেও পিছনে ফেলেছে তারা-সাকিনা জুটি।

বক্সঅফিসের হিসাব অনুযায়ী, প্রথম দিন এই ছবি আয় করেছিল ৪০.১ কোটি। এরপর শনিবার ও রবিবার ছুটির দিন হওয়ায় যথাক্রমে এই ছবি ৪৩.৮ ও ৫১.৭ কোটি টাকা আয় করেছিল। তবে সোমবার এই আয় বেশ কিছুটা কমে ৩৮.৭ কোটি হয়েছিল। এরপর মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটির দিন হওয়ায় এদিন এই ছবি ৫৫.৪০ কোটি টাকা আয় করে। বুধবার অর্থাৎ সপ্তমদিনে এই ছবি বক্সঅফিসে আয় করে ২২ কোটি । গত ৭ দিনে এই ছবি ২৮৩.৩৫ কোটি টাকা আয় করলেও, বর্তমানে এই ছবি ৩০০ কোটির গণ্ডি পেরিয়ে ৩৩৬ কোটি টাকা আয় করেছে।

২২ বছর পর অনিল শর্মার হাত ধরে ফিরেছে তারা-সাকিনা জুটি। আপাতত তাদের অভিনয় আবারো প্রশংসিত হচ্ছে দর্শকমহলের মাঝে। তার ঝলক অবশ্য ছবির কলাকুশলীরাই থেকে থেকে শেয়ার করে নিচ্ছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায়। সবমিলিয়ে আবারো তারা সিংয়ের পরিবার মন জয় করে নিয়েছে সকলের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026