গত মাসে করোনা আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন। সম্প্রতি সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে। তবে বাড়ি ফেরার সাথে সাথে মিস করছেন তার কর্মজগতকে। শুধু তাই নয়, ছমাস বাড়িতে থেকে যথেষ্ট বিরক্ত হয়েছেন তিনি। এবার সেই অভিজ্ঞতার কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখযোগ্য, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার এনেছিল বেশকিছু বিধি-নিষেধের তালিকা। যেখানে বলা হয়েছিল কোন বর্ষীয়ান অভিনেতা বা অভিনেত্রী শ্যুটিংয়ের কাজে বাইরে বেরোতে পারবেন না। তবে প্রয়োজনীয় শ্যুটিং বাড়িতে বসেই করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের এই নিয়ম ভালো মতোই পালন করছেন অমিতাভ বচ্চন।
তবে সমস্ত নিয়মের মধ্যে থেকেও মানছে না তার মন। ফিরে যেতে চাইছেন ক্যামেরা, লোকেশন ও শ্যুটিংয়ের জগতে। সেই কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তার এক ভক্ত, তাকে দিয়েছেন চাকরির প্রস্তাব। বিগ-বিকে উদ্দেশ্য করে লিখেছেন, “এক কাজ করুন। আপনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নাম লিখিয়ে ফেলুন৷ নয়তো, একটি শান্তির দোকান খুলুন৷ যেখানে শান্তি বিক্রি করবেন।”
তবে এই প্রস্তাবের উত্তর দিয়েছেন বলিউডের শাহেনশাহ। লিখেছেন, “এখন আমার কাজের বীমা করানো হয়েছে। বেশকিছু উদ্বেগের কারণে অবশ্যই এখন মানসিক চিন্তা রয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছিল যাদের বয়স ৬৫ বা তার বেশি তারা বাইরে বেরোতে পারবেন না। কিছুদিন আগে আবার সেই সীমাকে কমিয়ে ৫০ বছর করা হয়।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…