সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর তার সঙ্গে স্মৃতি যেমন আগলে ধরে রেখেছে অঙ্কিতা লোখান্ডে তেমনভাবেই সুশান্তের মা ঊষা সিং রাজপুতের ছবি সযত্নে রেখে দিয়েছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে অঙ্কিতা কেন তার মায়ের ছবির সঙ্গে ছবি শেয়ার করতে দেখা গেছে। সঙ্গে ক্যাপশানে লিখেছেন, “আশাকরি তোমরা দুজনেই এখন একসঙ্গে আছো?” তার এই পোস্টের সঙ্গে ক্যাপশনে বহু মানুষ তাকে সান্ত্বনা দিয়েছেন এবং তার হ্যাশট্যাগের সঙ্গে মিলিয়ে #warriors4ssr লিখেছেন।
এই পোষ্টের কমেন্ট বক্সে নেটের সঙ্গে সুশান্তের কিছু আত্মীয়স্বজনরাও কমেন্ট করেছেন। সুশান্ত দিদির শ্বেতা সিং কীর্তি লিখেছেন, “হ্যাঁ, ওরা একসঙ্গেই আছে। ভালোবাসা রইল বেবি। নিজেকে শক্ত করো। সুশান্ত বিচার না পাওয়া পর্যন্ত আমাদের লড়তে হবে”। এই মন্তব্যের উত্তরে অঙ্কিতা কে লিখেছেন “হ্যাঁ দি”। এছাড়া সুশান্তের ভাগ্নি মল্লিকাকে এই পোস্টের মন্তব্য করতে দেখা গিয়েছে।
এছাড়াও শ্রীশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি গেম ইনস্টাগ্রামে সুশান্তর মৃত্যুর পর তার মৃত্যুর সঠিক তদন্তের জন্য দাবি জানিয়ে গেছেন প্রতিটা পোস্টের মাধ্যমে। সম্প্রতি তিনি একটি বোর্ডে লিখেছিলেন “আমরা জিতবই, ভালোবাসা রইল ভাই। ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন”। এছাড়া সুশান্ত এর মৃত্যুর বিচার চেয়ে ক্যালিফোর্নিয়ার রাস্তাতেও বিলবোর্ড লাগানো হয়েছে, সেই ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেই ভিডিও পোস্ট করতে না করতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত অঙ্কিতা লোখান্ডে সুশান্ত মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছেন। অভিনেতার শেষকৃত্যের অনুষ্ঠানের সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন না সেই নিয়ম সোশ্যাল মিডিয়ায় কিছু লোক মন্তব্য করেছিল। সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, “আমার পক্ষে ওই অবস্থায় সুশান্তকে দেখা সম্ভব ছিল না। আমি জানি ওই অবস্থায় সুশান্তকে দেখলে আমি সারা জীবন এটা থেকে বের হতে পারতাম না। আমাকে তো বাঁচতে হবে। তাই শুধু ওর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কারণ, ওখানে বাবা, ছিলেন, দিদিরা ছিলেন, তাঁরা কী ঠিক আছেন কিনা দেখা আমার কর্তব্য”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…