অবশেষে করোনা মুক্ত হলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। টানা ২৩ দিনের লড়াইয়ে জয় লাভ করলেন তিনি। রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বাড়ি ফিরলাম অবশেষে। ভগবান, মা-বাবুজির আশীর্বাদ, ভক্তদের ভালবাসা এবং নানাবতীর প্রত্যেক সদস্যের নিরন্তর চেষ্টার জন্য অবশেষে এই দিন দেখার সৌভাগ্য হল আমার। আমি বাড়ি ফিরে এসেছি।”
উল্লেখযোগ্য, গত ১২ই জুলাই করোনা আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানকার নিভৃতবাস যে তার মোটেই পছন্দ হচ্ছিলো না, তা বোঝা যাচ্ছিলো সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলি দেখে। তবে শুধু তিনিই নন, জয়া বচ্চন বাদে করোনা আক্রান্ত হয়েছিলেন বাড়ির বাকি সদস্যেরা। তাদের মধ্যে ঐশ্বর্য্য এবং আরাধ্যা কিছুদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও পর্যন্ত হাসপাতালেই রয়েছেন অভিষেক বচ্চন।
এই বিষয়ে অভিষেক বচ্চন টুইট করে বলেন, “বাবা বাড়ি ফিরে গিয়েছেন। আপাতত বিশ্রামে থাকবেন তিনি। কিন্তু কোমর্বিডিটির কারণে আমি এখনও করোনা পজিটিভ। আমার পরিবারের প্রতি এতো ভালোবাসা-প্রার্থনার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আমি খুব শীঘ্রই করোনাকে হারিয়ে ফিরে আসবো। প্রমিস।” করোনার সাথে লড়াই করে বাড়ি ফিরে গিয়েছেন বাকি সদস্যেরা। এখন ছেলের বাড়ি ফেরার অপেক্ষা করছে বচ্চন পরিবার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…