বিনোদন

করোনায় আক্রান্ত অমিতাভ-অভিষেক, কেমন আছেন বচ্চন পরিবারের বাকি সদস্যরা?

কৌশিক পোল্ল্যে: বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। সেই ঝলক কাটতে না কাটতেই অভিষেক বচ্চনেরও ওই একই রোগে আক্রান্ত হওয়ার খবরে বাকরুদ্ধ হয়ে যান সকলেই। বিগ বি এবং অভিষেকের সুস্থতা কামনা করে একের পর এক টুইটের ঝড় আসতে শুরু করে ভক্তদের তরফ থেকে। সকলেই তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বচ্চন পরিবারের অন্দরে এভাবে সরাসরি করোনা ভাইরাসের প্রবেশ বি-টাউনে বেশ আতঙ্ক সৃষ্টি করল সে কথা বলার অপেক্ষা রাখে না।

বিগ বি এবং অভিষেক দুজনেই টুইট করে জানান পরিবারের সকল সদস্য সহ কর্মীদেরও কোভিড টেস্ট করা হয়েছে। এর পরেই এক বড়সড় প্রশ্ন সকলের মনে এসে উপস্থিত হয়, তাহলে কেমন আছেন পরিবারের বাকি তিনজন অর্থাৎ ঐশ্বর্য, আরাধ্যা এবং জয়া বচ্চন? বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, প্রাথমিক টেস্ট অনুযায়ী পরিবারের বাকি সদস্যদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। কোভিড-১৯ অ্যান্টিজেন টেস্টের রিপোর্টে নেগেটিভ আসায় এই তিনজনের সুস্থতার কথা জানা গিয়েছে। যদিও সম্পূর্ণ ফলাফল পেতে গেলে অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুটা সময়।

বিগ বি এবং জুনিয়র বচ্চনের করোনা হওয়ার খবরে পরিবারের বাকি সদস্যদের নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় ছিলেন নেটিজেনরা, তাদের সুস্থতার খবরে নেটমহলে খানিক স্বস্তি মিলেছে। পিতা এবং পুত্র উভয়েই এখন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল থেকেই নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিষেক। তাদের দুজনের শরীরেই করোনার মৃদু উপসর্গ রয়েছে। আপাতত দুজনেই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। সকল অনুরাগীরা তাদের সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026