বিনোদন

সুশান্তের মৃত্যুর সত্য ঘটনা প্রমাণ করবে কঙ্গনা, চ্যালেঞ্জ জানালেন অভিনেত্রী

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর বলিউডে নেপোটিজম নিয়ে প্রথম গলা চড়াও করেছিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি ইনস্টাগ্রাম একটি ভিডিও পোস্ট করেন সেখান থেকেই তিনি অনেক পরিচালকের নাম সরাসরি বলেন যারা স্বজনপোষণের জন্য দায়ী। হৃতিক রোশন, মহেশ ভট্ট, সূরজ পাঞ্চোলি, কর্ণ জোহর প্রমুখদের বিরুদ্ধে কথা বলে। তার সমর্থনে কিছু বলি-তারকারাও কথা বলেন। তার নাম নিয়েই তার একই সুরে সুর মিলায় পরিচালক শেখর কপূর, অভয় দেওল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন সুশান্তের মৃত্যুর পেছনে তার যে অভিযোগ তা যদি তিনি প্রমাণ না করতে পারে তাহলে তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড ফিরিয়ে দেবেন।

কঙ্গনা আগেও তিনটি জাতীয় পুরস্কার ছাড়াও পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি সাক্ষাৎকারের আরো জানান, “আমি মুম্বই পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের ডাক পেয়েছিলাম। তখন আমি মানালিতে। বলেছিলাম, কাউকে যদি পাঠানো হয় আমার বক্তব্য রেকর্ড করার জন্য। কিন্তু তারপর ওরা আর কিছু জানায়নি। আমি যা কিছু বলেছি, তা যদি আমি প্রমাণ করতে না পারি,তা যদি আমি জনতার দরবারে তুলে ধরতে না পারি, তাহলে আমি পদ্মশ্রীও ফিরিয়ে দেব”।

সুশান্ত এর মৃত্যুর পর পরিচালক সঞ্জয় লীলা ভানসালি, রিয়া চক্রবর্তী, সঞ্জনা সাঙ্ঘি, মুকেশ ছাবরা সহ তার কাছের বন্ধু এবং আত্মীয়-স্বজনদের জেরা করা হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে পরিচালক শেখর কাপুর জেরা করবে পুলিশ। কিন্তু তিনি বয়ান রেকর্ড করেই পুলিশদের পাঠাবেন। কঙ্গনা এই সাক্ষাৎকারে বলেছেন যে আদিত্য চোপড়া, মহেশ ভাট, করন জোহার, রাজীব মসন্দকে জেরা করা উচিত। এমনটাই দাবি জানিয়েছেন তিনি।

তিনি এই পরিচালকদের নাম নিয়ে বলেন, “এঁদের টার্গেট শুধু সুশান্ত নন, আরও অনেকেই। যাঁরা চাপে পড়ে আত্মহত্যা করার কথা ভাবতেও পারেন”। কঙ্গনা রানাওয়াত সুশান্তর মৃত্যুর পর থেকেই এই ব্যাপারে গলা তুলেছেন তার সাথে গলা তুলেছেন বহু নেটিজেন। এই স্বজনপোষণের ব্যাপারে বলিউডের গায়ক সনু নিগামও মন্তব্য করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026