বিনোদন

বিয়ের ভিডিও পোস্ট করে ট্রোলডের জবাব দিলেন মোনালি ঠাকুর

তিন বছর আগে মোনালি ঠাকুরের বিয়ে হয়ে গেছিল কিন্তু তিনি প্রকাশ করেনি সোশ্যাল মিডিয়ায়। দুমাস আগে তিনি ভিডিওর মাধ্যমে তার বিয়ের কথা নেটিজেনদের জানায়। তারপর থেকে জনপ্রিয় গায়িকাকে নিয়ে চর্চা করতে শুরু করেন। তাকে ‘গোল্ড ডিগার’ বলে আক্রমণ করেন একাংশ মানুষ। এই আক্রমণের জবাব দিতেও গায়িকা ভোলেননি। তিনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অনেক ক্যাপশন লিখেন তাদের জবাব দেন।

তার স্বামী মাইক রিখটারের সঙ্গে আংটি বদল এর সময়ের ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, “গত তিন বছর আগে আমি আর মাইক বিয়ে করেছি। আর বিয়েতে আলাদা করে কোনও রীতি মানা হয়নি। এতে শুধুই ভালোবাসা আর নাটক রয়েছে। বিয়ের জন্য আলাদা কোনও আয়োজনও করা হয়নি। শুধুই একদম প্রকৃত ভালোবাসা মেনে বিয়েটা হয়েছে। বিয়ের দিন আমরা দুজনেই প্রমাণ সাইজের পোশাক পরেছিলাম। যেটা শেষ মুহূর্তে বান্দ্রা থেকে কেনা হয়েছিল। যেন মনে হচ্ছে স্কুলের বাচ্চা নাটকে অংশ নিতে যাচ্ছে। আমি সালোয়ার আর স্নিকার্স পরে ছিলাম, সঠিক জুতো কেনার মতো সময়ও ছিল না। মোনালি আরও লিখেছেন, যেহেতু আমরা বিয়ের জন্য আলাদা করে তিন বছরে কোনও সেলিব্রেশন করিনি, তাই ওই দিনই আমরা বিয়ের দিন হিসাবে পালন করি। ওই দিনটি ছিল আমাদের জন্য শুধু ভালোবাসা আর খুশির। এতে কোনও নাটক ছিল না”।

এছাড়াও তার এই বিষয়ে সমালোচকদের জবাব দেওয়ার জন্য তিনি বলেন, “কিছু আজব প্রাণী সোশ্যাল মিডিয়ায় আমায় গোল্ড ডিগার লিখছেন। আর যাঁরা এমনটা লিখছেন, তাঁরা আদপে ব্যক্তিগত জীবনে ব্যর্থ। জানিয়ে রাখি, আমি আমার স্বামীর থেকেও বেশি রোজগার করি। তবে এই মানুষটিকে আমি বিয়ে করেছি, কারণ, উনি আমার সাফল্য উদযাপন করেন, উনি আমার শক্তি ও স্বাধীনতা। আপনাদের হতাশ করার জন্য দুঃখিত, তবে আমাদের বিয়েতে কোনও নাটক নেই”।

জানা গেছে তার বিয়ে একটু অদ্ভুত ভাবেই হয়েছে। মানালিকে রেজিস্ট্রি অফিসে গিয়ে অনেকক্ষণ মাইকের জন্য অপেক্ষা করতে হয়েছিল। তারপর অনেকক্ষণ সময় পেরিয়ে গেলে ফোন করেন কিন্তু ফোন ধরছিলেন না তিনি। তারপর জানা যায় জার্মান থেকে তিনি ভিসা ছাড়াই ভারতে চলে আসেন তাই বিমান কর্তৃপক্ষ তাকে আটকায়। আরো জানায় তিনি, অন্য কারোর থেকে জানে মাইক যে জার্মান থেকে ভারতে আসার জন্য জার্মানির পাসপোর্ট থাকলেই হয়ে যায় ভিসার প্রয়োজন হয়না। সেই কথা মেনে তিনি এমন কাজ করেন।

তারপর ওই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার তাকে সাহায্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাহায্যের জন্যই সেদিন তাদের দুজনের রেজিস্ট্রি হয়। এই কথা নিজের মুখেই স্বীকার করেছেন।

 

Anirban Kundu

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026