কোরিওগ্রাফার প্রভু দেভা-কে কেনা চেনে না বলুন তো? আট থেকে আশি সকলেই বলিউডের এই হ্যান্ডসাম সুপার ট্যালেন্টেড কোরিওগ্রাফারকে চেনে। শুধু মাত্র বলিউড নয়, আন্তর্জাতিক স্তরেও তাঁর প্রতিভা সমাদৃত। সম্প্রতি, এই মোকাবিলা স্টারকে নিয়ে ইন্ডাস্ট্রিতে গুজব ছড়িয়েছে যে তিনি আবার বিয়ে করতে চলেছেন। প্রথম স্ত্রী রামলথার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তাঁর ২০১০ নাগাদ। সেই সময় এমনও গুঞ্জন ওঠে যে প্রভু দেভা তামিল অভিনেত্রী নয়নতারার সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকেন, যদিও ২০১২ সালে নয়নতারা জানিয়ে দেন যে তাঁদের মধ্যে কোন সম্পর্ক নেই।
প্রসঙ্গত নয়নতারার সঙ্গে সম্পর্ক তৈরির পর থেকেই দাম্পত্য কলহের জেরে স্ত্রী রামলতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। এবারে গুঞ্জনে আএ আজব তথ্য। নিজের ভাগ্নিকে নাকি বিয়ে করতে চলেছেন প্রভু। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রভুদেবা নাকি শিগগিরই তাঁর ভাইঝির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যদিও প্রভুদেবা কিংবা তাঁর টিমের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
বর্তমানে হিন্দি সিনেমা রাধে-র শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভু। এই সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন সলমন খান। ‘রাধে’ ছাড়াও প্রভু দেভার হাতে রয়েছে তামিল সিনেমা ‘থিল’, ‘পন মানিককাভেল’, ‘ইয়াং মাং সাং’, ‘ওমাই ভিঝিগাল’ ও ‘বাঘেরা’ র মত বেশ কিছু ছবি। আপাতত নিজের কাজ নিয়ে চরম ব্যস্ত রয়েছেন প্রভু দেভা তাই তাঁর ব্যক্তিগত হিবন নিয়ে কোন খবরই পাকাপাকি নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…