বিনোদন

সুশান্তের মৃত্যুর তদন্ত সিবিআই এর কাছে দেওয়া হোক, অমিত শাহকে আর্জি রিয়ার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেটিজেনরা বিভিন্নভাবে মন্তব্য করেন আক্রমণ করছেন। বহু মানুষ এই মৃত্যুর জন্য দায়ী করছেন রিয়া চক্রবর্তীকে। সুশান্ত মৃত্যুর পরে তাকে ৮ ঘন্টা মুম্বাই পুলিশ জেরা করে এবং বিভিন্ন তথ্য সামনে আসে। এই তদন্ত কত দূরে গেল সেই জানতেও রিয়া বারবার পুলিশ স্টেশন ছুটে যাচ্ছেন। কিন্তু একাংশ মানুষ তাকে কটাক্ষ করতে ছাড়ছেন না। সুশান্তের অনুরাগীরা তার মৃত্যুর পর থেকেই তদন্তের ভার কেন্দ্রীয় সিবিআইয়ের হাতে দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রতিবাদ চালিয়েছিল। এছাড়াও বিজেপি নেতারা এই মৃত্যুর তদন্ত সিবিআইকে নিতে আর্জি জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালকে কেন্দ্রীয় সিবিআই এর কাছে চিঠি পাঠান এবং তদন্তের ভার তাদের দেন। অন্যদিকে রিয়া চক্রবর্তী ইনস্টাগ্রম পোস্ট করেন। তিনি লেখেন, “আমি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তের আকষ্মিক মৃত্যুর ১ মাস পার হয়ে গিয়েছে। সরকারের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তবুও ন্যায় বিচারের স্বার্থে আমি আপনার কাছে হাতজোড় করে অনুরোধ করছি, এই মামলায় CBI তদন্ত হোক”। এছাড়াও আরো একবার তিনি টুইট করেন লেখেন, “আমি হাতজোড় করছি, এই মামলায় CBI তদন্তের ব্যবস্থা করা হোক। আমি জানতে চাই কীসের চাপে ও এমন পদক্ষেপ করেছে”।

দুদিন আগেই তিনি তার ইনস্টাগ্রামে সুশান্ত এবং তার একটি ছবি দিয়ে লম্বা ক্যাপশন দেয়। তিনি সেই ক্যাপশন তাদের ভালোবাসা এবং তার দুঃখ প্রকাশ করেন। সেই পোস্টের পর তাকে নেটিজেনরা ফের আক্রমণ করতে থাকেন। তিনি ইনস্টাগ্রামের তেমনই একটি হুমকির স্ক্রিনশট পোস্ট করে এবং লেখেন, “আমাকে এর আগে খুনি, সোনার খননকারী বলে, বেশ্যা বলে আক্রমণ করা হয়, তবে আমি চুপ ছিলাম। এবার আমাকে বলা হচ্ছে, আমি আত্মহত্যা না করলে, ধর্ষণ করে খুন করা হবে। আপনি কী বলছেন বুঝতে পারছেন? আইনের চোখে এগুলি অপরাধ, কেউ কাউকে এভাবে আক্রমণ করতে পারেন না।” এই মন্তব্যের মধ্যে সিবিআইকে এই কেসের ব্যবস্থা করতে বলেন অভিনেত্রী।

প্রসঙ্গত বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী এই সুরে সুর তোলেন ও বলেন, “এই মামলাটি সিবিআই তদন্ত করবেন রিয়া চক্রবর্তী এটি একটি ভাল সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই কথা একটি চিঠির মাধ্যমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকেও বলা উচিত”।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026