বলিউড ইন্ডাস্ট্রি থেকে কিছু না কিছু খারাপ খবর এসেই চলছে। আজ শনিবার সঞ্জয় দত্ত শ্বাসকষ্টের কারণে ভর্তি হলেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল। সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা তার করোনা টেস্ট করেন সেখানে নেগেটিভ এসেছে। কিন্তু এখনো কি কারণে তাঁর শ্বাসকষ্ট তা জানা যায়নি। চিকিৎসকরা এই ব্যাপারে কোন মুখ খোলেননি মিডিয়ার সামনে।
এই খবর শুনতেই নেটিজেনরা তার আরোগ্য কামনা করেন। কার কি হয়েছে সেটি জানতে পারা যায়নি এখনো। সঞ্জয় দত্তের আসন্ন সিনেমা ‘সড়ক ২’ তে দেখা যাবে তাকে। মহেশ ভাটের প্রযোজনায় সিনেমা প্রথম সারির সেলিব্রেটিরা অভিনয় করছেন তার সঙ্গে। এই সিনেমা অনলাইনে রিলিজ হবে। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই সিনেমা। তাকে বেশ অনেকদিন পরে এই পর্দায় দেখা যাবে। তাই বেশ প্রতীক্ষায় রয়েছেন তার অনুরাগীরা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং সম্প্রতি তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…