গত ১৪ই জুন বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেছেন ৩৪ বছর বয়সী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুরহস্য ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। যদিও প্রথম থেকেই সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন তার পরিবার থেকে শুরু করে অনুগামীরা। তবে তার মৃত্যুর পর থেকে এই তদন্তের ভার ছিল মুম্বাই পুলিশের ওপর। সম্প্রতি জানা গিয়েছে তার আত্মহত্যা কান্ডে এবার হস্তক্ষেপ করতে পারে সিবিআই।
আজ বিহার সরকারের তরফ থেকে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একটি সংবাদমাধ্যমকে বলেছেন, “সুশান্তের পরিবার যেহেতু সম্মতি দিয়েছে, তাই বিহারে দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে।” যদিও আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের দাবী খারিজ করেছিলেন।
সূত্রের খবর অনুযায়ী, আজ সকালেই সুশান্তের বাবাকে কেকে সিং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ফোন করেন। তারপর তিনি সিবিআই তদন্তের আর্জি জানান। এরপরই বিহার সরকার সিবিআই তদন্তের সুপারিশ দেয়। উল্লেখযোগ্য, সম্প্রতি সুশান্তের বাবা একটি ভিডিও প্রকাশ করে বলেছেন গত ২৫ শে ফেব্রুয়ারি ছেলের বিপদের আশঙ্কা করে বান্দ্রা থানায় জানিয়েছিলেন। তবে কোনো পদক্ষেপই নেয়নি পুলিশ প্রশাসন।
এরপর ১৪ই জুন সুশান্তের মৃত্যুর পর থেকেই মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার ৪০ দিন পরও কোনো সুরাহা না হওয়ায় সুশান্তের বাবা পাটনা থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অন্যদিকে নিয়মানুযায়ী কোনো রাজ্য সরকার সিবিআই তদন্তের সুপারিশ করলে কেন্দ্র থেকে তা মেনে নেওয়া হয়। তবে মৃত্যুর ঘটনা মুম্বাইয়ে ঘটায় এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের আর্জি খারিজ করায় বিষয়টি কোন দিকে এগোয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…