বিনোদন

রাখীবন্ধনের দিন ভাইকে স্মরণ করে আবেগপূর্ণ পোস্ট করলেন সুশান্তের দিদি

গত ১৪ই জুন পৃথিবীর সকল মায়া ত্যাগ করে চলে গিয়েছেন ৩৪ বছর বয়সী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার এই অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না সুশান্তের পরিবার, বন্ধু-বান্ধব এবং অনুগামীরা। আজ রাখীবন্ধনের দিন তার বোন রানি তাকে স্মরণ করে একটি আবেগপূর্ণ কবিতা লিখেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই কবিতা।

তিনি লিখেছেন, “গুলসান, আমার বাচ্চা। আজ আমার দিন। আজ রাখি। ৩৫ বছর পর আজ সেই সুযোগ এসেছে যেদিন আরতির প্রদীপ জ্বলে, হলুদ চন্দনের টিকা দিই ভাই তোকে। আমার মিষ্টি ভাই। সব আছে কিন্তু সে নেই যার মঙ্গলকামনা করে আরতি করি। ওই কপাল নেই যাতে ফোঁটা দিই। ওই হাত নেই যে হাতে রাখী পড়াতে পারি। ওই কপাল নেই যাতে চুমু দিতে পারি।”

ভাই-বোনের সম্পর্ককে দৃঢ় করার দিন রাখীপূর্ণিমা। তবে এই দিনে কাছে নেই ভাই সুশান্ত। ফিরবেন না কোনোদিন, তার এই না থাকাকে স্মরণ করে বোন রানি আরও লিখেছেন, “অনেক বছর আগে যখন তুমি এসেছিলে আলোকজ্বল হয়ে উঠেছিল জীবন। এখন যখন তুমি নেই তখন একা আমি বাঁচব কীকরে? – তোমার রানি দিদি।” কঠোর এই বাস্তব মেনে নিতে পারছেন না তিনি।

অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের আরেক দিদি শ্বেতা সিং কীর্তি তার ভাইয়ের মৃত্যু রহস্য উদঘাটনের জন্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এই বিষয়ে তিনি লিখেছেন, “প্রিয় স্যার, আমার হৃদয় বলেছে আপনি সত্যের পক্ষে এবং সত্যের পক্ষে দাঁড়াবেন। আমরা খুব সাধারণ পরিবার থেকে এসেছি। আমার অনুরোধ আপনি এই ঘটনাটিতে নজর দিন এবং নিশ্চিত করুন যে সমস্ত তদন্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে হবে।”

Anirban Kundu

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026