নিউজ

বিজেপি সাংসদের অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, ফের উত্তপ্ত ভাটাপাড়া

ফের উত্তপ্ত ভাটপাড়া, বোমাবাজি, দুষ্কৃতী হামলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আজ সন্ধ্যেয় হঠাৎই ১০ থেকে ১২ জনের একটি দল এসে বিজেপি সাংসদের অর্জুন সিংয়ের বাড়ির সামনে ব্যাপক বোমা ছুঁড়তে শুরু করে। মুখ কালো কাপড়ে ঢাকা থাকার কারণে তাদের কারোরই মুখ দেখা যায়নি।

তবে এদিনের এই ঘটনার পর থেকেই স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ। ঘটনাসূত্রে জানা গিয়েছে বিজেপি সাংসদের অর্জুন সিংয়ের   দেহরক্ষী এবং সিআইএসএফরা এসে তার প্রাণ বাঁচায়। কিন্তু ঠিক কি কারণে তাঁর ওপর আচমকা এই আক্রমণ হলো তা নিজেই বুঝে উঠতে পারছেন না বিজেপি সাংসদের অর্জুন সিং।

তবে এর আগেও অনেক বার এই বিজেপি সাংসদকে নিশানা করে আক্রমণ করেছে দুষ্কৃতিরা। এদিনের এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। এরপরেই অনেক চেষ্টার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রসঙ্গত গত ১লা সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে কালীপ্রতিমা পুড়িয়ে দেওয়ার কিছু ছবি দিয়ে একটি টুইট করেন সাংসদ অর্জুন সিং। আর সেই ছবি পোস্ট করার পর থেকেই উত্তেজনা ছড়ায়। এমনকি সেই ঘটনার পরে আজ দুপুরে এই ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য   অর্জুন সিংয়ের টুইটের ছবি পোস্ট করে পুলিস জানায়, “এই দাবি বিভ্রান্তিকর”। কিন্তু এই ঘটনার সাথে আজকের এই বোমাবাজির যোগসূত্র থাকলেও থাকতে পারে বলে মত পুলিশের। তবে এখনো পর্যন্ত তদন্ত শুরু না হলে সঠিক করে কিছু বলা যাবেনা বলে জানিয়েছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026