নদিয়া : বিজেপি নেতার বাড়ি লক্ষ করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে।সূত্রের খবর,মঙ্গলবার রাতে শান্তিপুর থানার বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এর মাঠ পাড়ার বাসিন্দা বিজেপির বুথ সভাপতি পিন্টু বসাকের বাড়ী লক্ষ করে বোমাবাজি করে কয়েকজন দুস্কৃতী।
অভিযোগ, রাত আনুমানিক ১২.৩০ মিনিট নাগাদ জনা ১০ এক যুবক বাড়ী লক্ষ করে তিনটি বোমা ছোড়ে। তার মধ্যে দুটি ফটলেও একটি ফটেনি। বোমের বিকট শব্দে এলাকাবাসী ছুটে এলে দুস্কৃতিরা পালিয়ে যায়। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি। আক্রান্ত পরিবারের অভিযোগ, গত পঞ্চায়েত ভোটের সময়ও তাদের বাড়ী ভাঙচুর করা হয়েছিল। যদিও এই বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…