বিয়ের আগেও শ্রীদেবীর সাথে এই কাজ করেছিলেন বনি কাপুর, রেগে ৪ মাস কথা বলেননি অভিনেত্রী

সুসজ্জিত বলিউড ক্যারিয়ার এবং একাধিক হিট ফিল্ম এই দুই কথা বললেই যেই বলিউড অভিনেত্রীর কথা মাথায় আসে, তিনি হলেন শ্রীদেবী। ক্যারিয়ারের পাশাপাশি লাখ লাখ নেটিজেনের ক্রাশ ছিলেন তিনি। তাঁর সৌন্দর্যে রাতের ঘুম উড়েছে অনেক মানুষের। তবে দুর্ভাগ্যবশত কয়েক বছর আগেই মারা গিয়েছেন তিনি। তবে মৃত্যুর পরও অভিনেত্রীর জনপ্রিয়তাতে কোনো আঁচ পড়েনি। তিনি আমাদের মাঝে না থাকলেও বর্তমান সময়ে দাঁড়িয়ে তার ভক্তের সংখ্যা কোটিতে। এমন কোনো ভারতীয় পাবেন না যে শ্রীদেবী কে চেনেন না।

এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রীদেবী ১৯৯৬ সালে বনি কাপুরকে বিয়ে করেন। বিয়ের এক বছরের মধ্যেই ১৯৯৭ সালে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয় যিনি বর্তমান যুগের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুরের জন্ম নিয়ে সেই সময় তুমুল বিতর্ক হয়েছিল কারণ বনি কাপুর এবং শ্রীদেবীর বিয়ের মাত্র ৯ মাসের মধ্যে কন্যা সন্তানের জন্ম হয়। এরপর আবার ২০০০ সালে শ্রীদেবীর ছোট মেয়ের জন্ম হয়েছিল।

সম্প্রতি বনি কাপুর এবং শ্রীদেবীর সম্পর্ক নিয়ে একটি বড় কথা সামনে এসেছে যা নিয়ে তুমুল চর্চা চলছে ইন্টারনেট দুনিয়াতে। জানা গিয়েছে, বনি কাপুর যখন প্রথমবারের জন্য শ্রীদেবীর সাথে দেখা করেন তখনই তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন। কিন্তু সেই বিষয়টি তিনি সাহস করে শ্রীদেবীকে বলতে পারেনি এবং শ্রীদেবী নিজেও সেই বিষয়ে অবগত ছিলেন না। এরপর শ্রীদেবীর সাথে শুধুমাত্র কথা বলার জন্য বনি কাপুর ইচ্ছাকৃতভাবে মিস্টার ইন্ডিয়া সিনেমাতে শ্রীদেবীকে অভিনেত্রীর ভূমিকায় এনেছিলেন। পারিশ্রমিক হিসেবে শ্রীদেবীকে 10 লাখের পরিবর্তে ১১ লাখ দিয়েছিলেন তিনি।

এরপর হটাৎ একদিন শ্রীদেবীর মায়ের শরীর খারাপ হলে বনি কাপুরের সাথে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। সেখানেই শ্রীদেবীর প্রতি নিজের ভালবাসার কথা প্রকাশ করেন বনি কাপুর। ওই সময়ে অভিনেত্রী খুবই রেগে যান এবং তারপর ৪ মাস তাদের মধ্যে কোন কথা হয়নি। কিন্তু শেষ পর্যন্ত অভিনেত্রী প্রেমের প্রস্তাব মেনে নেন এবং ১৯৯৬ সালে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026