বিনোদন

‘আজব প্রেমের গল্প’, শ্রাবন্তীর প্রেমে পড়লেন অভিনেতা বনি

শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti chatterjee)-র প্রেম তো বিশ্ববিখ‍্যাত, এর আগে তিনবার বিবাহ বিচ্ছেদ করা শ্রাবন্তী এবার মজলেন বনি সেনগুপ্ত (Bony sengupta)-র প্রেমে। বনিও আপাতত শ্রাবন্তীকে ছাড়া কিছুই চিনছেন না।

হ‍্যাঁ, এটাই হল বনি-শ্রাবন্তীর ‘আজব প্রেমের গল্প’। রাজা চন্দ (Raja chanda) পরিচালিত বাংলা ফিল্ম ‘আজব প্রেমের গল্প’-এর নায়ক দীপ্ত স্প্লিটজ পার্সোনালিটির অধিকারী। এহেন বনি প্রথম দেখাতেই তাঁর দিদির বন্ধু সুলগ্নার প্রেমে পড়ে যান। সুলগ্না দীপ্তর থেকে বয়সে পাঁচ বছরের বড়। দীপ্ত-সুলগ্নার অসমবয়সী প্রেম একসময় বদলে দেয় তাঁদের পরিবারের দৃষ্টিভঙ্গি। তা নিয়েই তৈরী হয়েছে ‘আজব প্রেমের গল্প’। দীপ্তর চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং সুলগ্নার চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী।

অসমবয়সী প্রেম প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবন্তী জানিয়েছেন, আগে বলা হতো স্বামী বা প্রেমিক মেয়েদের থেকে বয়সে বড় হবেন। কিন্তু এখন এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে প্রেমিকা অথবা স্ত্রী তাঁর প্রেমিক বা স্বামীর থেকে বয়সে বড়। সুতরাং সমাজে ভালোবাসার সংজ্ঞা অনেকটাই বদলেছে। ‘আজব প্রেমের গল্প’-এর আনুষ্ঠানিক ঘোষণার দিন শ্রাবন্তী বলেছিলেন, অনেক বছর আগে তাঁর থেকে বয়সে ছোট একটি ছেলে তাঁর প্রেমে পড়ে গিয়েছিলেন।

2019 সালে ‘আজব প্রেমের গল্প’-র প্রি-প্রোডাকশন হয়েছিল। ফিল্মের শুটিং হয়েছিল 2020 সালে। কথা ছিল, জি বাংলা অরিজিনালস-এর পাঁচ বছর পূর্তি হিসাবে জি বাংলা অরিজিনালস-এর তরফে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত প্রথম ফিল্ম হতে চলেছে ‘আজব প্রেমের গল্প’। অতিমারীর কারণে সমগ্র দেশ লকডাউন হয়ে যাওয়ার ফলে ‘আজব প্রেমের গল্প’ মুক্তি আটকে যায়। এই বছরেও করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে আপাতত পশ্চিমবঙ্গে চালু হয়েছে লকডাউন। করোনার বেলাগাম সংক্রমণের ফলে সমস্ত সিনেমা হল বন্ধ রয়েছে। ফলে আগামী জুলাই মাসে টেলিভিশনের পর্দায় জি বাংলা সিনেমাতেই ‘আজব প্রেমের গল্প’-এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026