টেক বার্তা

Whatsapp এর মাধ্যমে বুক করুন LPG গ্যাস, জানুন কীভাবে করবেন

বর্তমানে কোভিড পরিস্থিতির জন্য সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে করার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। এরমধ্যে বাদ নেই এলপিজি গ্যাস বুকিং। আপনারা অনেকেই একটি নির্দিষ্ট ফোন নম্বরে কল করে গ্যাস রিফিল বুক করতে পারেন। কিন্তু সব সময় এই পদ্ধতি বুক করার সময় কিছু সমস্যা হতে পারে। অনেক সময় ফোন নম্বর ভুল টাইপ হয়ে যেতে পারে, আবার অনেক সময় ফোনের কানেকশন কাজ না করতে পারে।

তবে আজ আমরা আপনাকে এমন একটি পদ্ধতি জানাবো যার মাধ্যমে আপনি খুবই সহজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে LPG গ্যাস বুক করে ফেলতে পারবেন। এই সিলিন্ডার বুক করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট WhatsApp নম্বরে একটি মেসেজ পাঠাতে হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই পদ্ধতির ব্যাপারে বিস্তারিত ভাবে।

প্রথমে আমরা জানাবো কিভাবে আপনি Indane গ্যাস বুক করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কিছুদিন আগেই তাদের হোয়াটসঅ্যাপ গ্যাস বুকিং ফেসিলিটি শুরু করেছে। আপনারা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর টুইটার অ্যাকাউন্টে গিয়ে এই বিষয়টির ব্যাপারে যাচাই করে নিতে পারেন। নিচে এই সম্পর্কিত টুইটার লিংক দেওয়া রয়েছে ।

পদ্ধতি –

১. প্রথমে আপনাকে গ্যাস বুকিং করার জন্য নিজের মোবাইলে 7588888824 নম্বরটি সেভ করতে হবে। এই নম্বরটি হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর রিফিল বুকিং এর জন্য রেজিস্টার করা হোয়াটসঅ্যাপ নম্বর।
২. এরপর আপনাকে আপনার WhatsApp অ্যাপ্লিকেশন খুলতে হবে এবং আপনার সেভ করা মোবাইল নম্বরে চলে যেতে হবে।
৩. এবার এখানে গিয়ে চ্যাট বক্সে আপনাকে REFILL লিখে পাঠিয়ে দিতে হবে।
৪. তারপর যদি আপনি আপনার বুকিং এর স্ট্যাটাস জানতে চান তাহলে STATUS# অর্ডার নম্বর লিখে ওই একই নম্বরে পাঠিয়ে দিতে হবে।

তবে মনে রাখবেন, যদি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুক করতে চান তাহলে আপনার হোয়াটস্যাপ নম্বর অবশ্যই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর সঙ্গে রেজিস্টার থাকা প্রয়োজন। যদি না থাকে রেজিস্টার করা তাহলে কিন্তু গ্যাস বুক করা সম্ভব হবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026