নিউজ

১৫ দিন পর পর বুকিং করা যাবে গ্যাস সিলিন্ডার, নয়া নিয়ম IOC-র

সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। দাম কমেছে রান্নার গ্যাসের। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ৬৫ টাকা করে কমে হয়েছে ৭৭৪ টাকা ৫০ পয়সা। আর ১৯ কেজি সিলিন্ডারের দাম ১০১ টাকা ৫০ পয়সা কমে হয়েছে ১৩৪৮ টাকা ৫০ পয়সা।

লকডাউন জারি হওয়ার পর থেকে গ্যাস বুকিংয়ে ধুম পড়ে গিয়েছে। কারও প্রয়োজন না হলেও বুক করছে গ্যাস। সরকার থেকে তেল সংস্থা কারও আশ্বাসেই এই সমস্যা মিটছে না। তাই একপ্রকার বাধ্য হয়ে এবার গ্যাস বুকিংয়ে নতুন নিয়ম চালু করলো ইন্ডিয়ান অয়েল। সংস্থার তরফে জানানো হয়েছে যে, একটি গ্যাস বুকিং করার পর ১৫ দিন না হলে আর একটি গ্যাস বুকিং করা যাবেনা। অনেকেই বাড়িতে গ্যাস থাকা সত্ত্বেও আবার বুকিং করছেন, তার সাথে হচ্ছে কালোবাজারিও। তাই বাধ্য হয়েই এই নিয়ম চালু করা হলো বলে জানানো হয়েছে ইন্ডিয়ান অয়েলের তরফে।

দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আর এই লকডাউন জারি হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। প্রয়োজনের থেকে বেশি খাবার, রান্নার গ্যাস মজুত করতে শুরু করেছে সকলেই। সরকার থেকে শুরু করে গ্যাস সরবরাহকারী সংস্থা কারও আশ্বাসেই সমস্যার সমাধান হয়নি। ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান সঞ্জীব সিং নিজে সকল গ্রাহককে গ্যাস সিলিন্ডার নিয়ে আশস্ত করেছিলেন। তাই এবার একেবারে নতুন নিয়ম চালু করে দিলো ইন্ডিয়ান অয়েল।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026