নিউজ

যাত্রীদের কথা মাথায় রেখে ১৫ই এপ্রিল শুরু হচ্ছে রেলের টিকিট বুকিং

এই মুহুর্তে দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। ১৪ই এপ্রিল শেষ হবে এই লকডাউন। লকডাউন পরবর্তীতে রেল ও বিমানের টিকিট বুকিং হবে কিনা বা হলেও কবে থেকে তা হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত এতদিন নেওয়া হয়নি। কিন্তু ১৪ই এপ্রিলের পর আর লকডাউনের মেয়াদ বাড়বে না, কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পরেই ১৫ই এপ্রিল থেকেই রেল ও বিমানের টিকিট বুকিং নেওয়া শুরু করে দিলো রেল এবং বিভিন্ন বিমান সংস্থা গুলি।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবরে প্রকাশিত হয়েছে, পশ্চিম রেলের তরফে ইতিমধ্যেই ১৫ই এপ্রিল বা তার পরে যাত্রা করার জন্য টিকিট বুকিং করা শুরু হয়ে গিয়েছে। বাকি বিভাগ গুলোতেও খুব তাড়াতাড়ি বুকিং শুরু হবে। বিমান সংস্থা গুলির তরফে এখনো অফিশিয়ালি কোনো ঘোষণা না হলেও স্পাইসজেট, ইন্ডিগো, গো এয়ারের ওয়েবসাইটে ১৫ই এপ্রিল বা তার পরের ডোমেস্টিক ফ্লাইটের টিকিট বুকিং হবে বলে দেখা যাচ্ছে।

করোনা মোকাবিলায় ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফে। এর মাঝেই খবর আসতে থাকে এই লকডাউন আরও বাড়ানো হতে পারে। কিন্তু কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌড়া জানান, আপাতত সরকারের এমন কোনো পরিকল্পনা নেই। এই খবর আসার পর থেকেই রেল এবং বিমান সংস্থা গুলির তরফে ঘোষণা করা হয় যে, ১৫ই এপ্রিল থেকেই বুকিং নেওয়া শুরু হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026