ভারতে করোনাভাইরাস পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে চলে গিয়েছে। এই কারণে কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তার সফর কাটছাঁট করেছেন। আগে তার যাওয়ার কথা ছিল পুনে এবং দিল্লিতে কিন্তু পরে ঘোষণা করা হয় তার সফর তালিকা থেকে পুনে বাদ গেছে। কিন্তু এবারে মার্কিন দূতাবাসের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হল করোনাভাইরাস পরিস্থিতি এতটা খারাপ থাকায় ভারত সফর বাতিল করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার। কিন্তু ব্রিটেনে করোনা পরিস্থিতি এতটা খারাপ ছিল, সেই জন্য তিনি ওই সফর বাতিল করে দিতে বাধ্য হয়েছিলেন। ভারত এবং ব্রিটেনের তরফে যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতি খুব খারাপ থাকার কারণে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতে যেতে পারবেন না। পরিবর্তে ব্রিটেন এবং ভারতের মধ্যে ভবিষ্যতে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নিয়ে চলতি মাসের শেষের দিকে আলোচনা করা হতে পারে।” সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী এবং বরিস জনসন এই সাক্ষাতের বিষয়ে একমত হয়েছেন।
তবে, ভারতের প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর মধ্যে যোগাযোগ থাকবে। মোদি এবং বরিস জনসন এই বছরের একটু পরের দিকে মুখোমুখি সাক্ষাৎ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। ভারতে করোনা মহামারী বর্তমানে চরম আকার ধারণ করেছে। প্রতিদিন লাখের উপরে মানুষ করোনা ভাইরাসের করালগ্রাসে আক্রান্ত হচ্ছেন। এই কারণেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তার সফর বাতিল করতে বাধ্য হলেন বলে তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…