বাংলা সিরিয়াল

বসন্তের গানে ‘লক্ষ্মী কাকিমা’র সেটেই নাচ অপরাজিতা আঢ্যের, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়

এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। এছাড়াও রয়েছেন দেবশঙ্কর হালদার, শ্রী, রত্না ঘোষালের মতো জনপ্রিয় তারকারা। দর্শকমহলে এখন লক্ষ্মী কাকিমা রীতিমত সুপারহিট। পর্দার লক্ষ্মী কাকিমা একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও বটে, তা জানতে বাকি নেই কারোরই। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে।

সম্প্রতি বসন্তে দোলযাত্রার আগেই লক্ষ্মী কাকিমার চরিত্রের সাজেই সেটের মধ্যে নৃত্য পরিবেশন করলেন অপরাজিতা আঢ্য। বসন্তের গানেই নাচলেন তিনি। নিজের ইনস্টাগ্রামের পাতায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন নিজেই। ভিডিওতে লক্ষ্মী কাকিমাকে ‘বসন্ত এসে গেছে’এর তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। তবে সেই গান গেয়েছেন শ্রী নিজে।

অভিনেত্রী এই নাচের ভিডিও শেয়ার করার পর থেকেই তা রীতিমতো ভাইরাল হয়েছে। অবশ্য এই ভিডিওতে অভিনেত্রীর সাথে নাচতে দেখা গিয়েছে ধারাবাহিকে তার বড় ছেলের বউ সোনা ও মেজো দেওরের স্ত্রীকে। তারাও রীতিমত ছন্দ মিলিয়ে অভিনেত্রীর সাথে নেচেছেন। সকলেই শুটিংয়ের ফাঁকে বানিয়েছেন এই ভিডিওটি, তা স্পষ্ট। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার একসাথে ইনস্টারিল বানাতে দেখা গিয়েছে তাদের। সম্প্রতি তাদের এই রিল ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই প্রশংসার ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

অভিনয়ের ব্যস্ততার মাঝেও অপরাজিতা আঢ্য একেবারে ফিট রেখেছেন নিজেকে। অভিনয়ের পাশাপাশি সমানতালে চালিয়ে যাচ্ছেন নাচও। অভিনেত্রীর নিজস্ব একটি নাচের স্কুলও রয়েছে, যেখানে তিনি তার একাধিক ছাত্র-ছাত্রীকে নাচ শেখান। সেই নাচ শেখানোর টুকরো টুকরো দৃশ্য প্রায়ই ভাইরাল হতে দেখা যায়, যা দেখতে পছন্দ করেন তার অনুরাগীরাও। বলাই বাহুল্য, এই অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতার জোরে প্রতিপদে টেক্কা দেন বর্তমানের অভিনেতা-অভিনেত্রীদের। ইতিমধ্যেই তার ডেবিউ ঘটেছে হিন্দি ইন্ডাস্ট্রিতেও। তার অভিনয় প্রশংসিত চলচ্চিত্র বিশেষজ্ঞদের মাঝেও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026